,

প্রেমিকের সঙ্গে নিউ ইয়র্কে প্রিয়াঙ্কা, বাসায় আইনি নোটিশ!

news-image

বিনোদন ডেস্ক: প্রেমে মজে দেশ-বিদেশ ঘুরে বেড়াচ্ছেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে একান্ত সময়গুলো উপভোগ করছেন তিনি। বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। আর এমনই সময় তার মুম্বাইয়ের বাসায় এসেছে আইনি নোটিশ।

অবৈধ নির্মাণের জন্য এই নোটিশ পাঠিয়েছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন। মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরির ওয়াশিওয়াড়া এলাকায় প্রিয়াঙ্কার নিজস্ব অফিস ভবন নির্মাণ করা হয়েছে, সেটা সরকারি মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্ধারিত নিয়ম মেনে হয়নি।

শুধু তাই নয়, নিজের অফিসের পাশাপাশি একটি বাণিজ্যিক ভবনও নির্মাণ করেছেন। এটাও অবৈধ। এসব অবৈধ নির্মাণের বিরুদ্ধে স্থানীয় কয়েকজন প্রিয়াঙ্কার বিরুদ্ধে অভিযোগ করেছেন। এরপর মিউনিসিপ্যাল কর্পোরেটররা পরিদর্শন করে সেই অভিযোগের সত্যতা পান। তাই প্রিয়াঙ্কার বাড়িতে আইনি নোটিশ পাঠিয়ে ভবনটি পুনঃসংস্কারের কথা বলা হয়েছে।

বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্ধারিত সময়ের মধ্যেই এই কাজ সম্পন্ন করতে হবে। অন্যথায় কর্পোরেশনের পক্ষ থেকেই ভবনটি ভেঙে দেয়া হবে বলে জানায় ভারতীয় গণমাধ্যম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা