,

২২ থেকে ৭৭: ‘পোড়ামন ২’র দুরন্ত গতি

news-image

বিনোদন প্রতিবেদক: বছর দুয়েক আগে আলোচিত ছবি ‘আয়নাবাজি’র ক্ষেত্রে এমনটা হয়েছিলো। অল্প সংখ্যক সিনেমা হলে মুক্তি পেলেও দর্শক চাহিদায় ছবিটি ছড়িয়ে যায় দেশব্যাপী। এবার ঘটনাটি ঘটলো ‘পোড়ামন ২’ ছবির ক্ষেত্রে। ঈদের বাজারে মাত্র ২২টি সিনেমা হলে মুক্তি পেলেও তিন সপ্তাহ পেরিয়ে এর হল সংখ্যা দাঁড়িয়েছে ৭৭-এ।

‘পোড়ামন ২’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানায়, শুক্রবার (৬ জুলাই) থেকে দেশের ৭৭টি সিনেমা হলে একসঙ্গে চলছে ‘পোড়ামন ২’।

গত দুই সপ্তাহে ‘পোড়ামন ২’ দেশের অনেক সিনেমা হলেই হাউজফুল হয়েছে। গ্রামীণ এক প্রেমের হৃদয়ছোঁয়া গল্পে নির্মিত হওয়া ছবিটি দেখে দর্শকরাও দারুণ প্রশংসা করছেন। শুধু দর্শকই নয়, চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকেও ‘পোড়ামন ২’ ছবির ভূয়সী প্রশংসা আসছে।

‘পোড়ামন ২’ ছবিটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা রায়হান রাফি। এটিই তার প্রথম পরিচালিত ছবি। এতে মূল দুই চরিত্রে অভিনয় করেছেন সিয়াম ও পূজা। নবাগত হিসেবে তাদের দু’জনের অভিনয়ই দারুণ প্রশংসিত হয়েছে। বলা হচ্ছে, এই জুটি অনেক দূর যাবে।

সিয়াম-পূজা ছাড়াও ‘পোড়ামন ২’ ছবিতে আরো অভিনয় করেছেন বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, আনোয়ারা, নাদের চৌধুরী, সাঈদ বাবু ও চিকন আলী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা