বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধে পাকিস্তানীদের আত্মসমর্পণ দলিল কি বদলানো হয়েছে ?

news-image

তাজউদ্দিন আহমেদ ৪ এপ্রিল দিল্লির South BlockG ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে প্রথমবার সাক্ষাত করেন (তখন বাংলাদেশ সরকার গঠিত হয়নি)। সেদিন তাজউদ্দিন আহমেদ ইন্দিরা গান্ধীকে শুরুতেই বলেছিলেন,’Your Excellency,this is our war’| অর্থাৎ এ যুদ্ধ আমাদের (বাংলাদেশ-পাকিস্তান) যুদ্ধ,ভারত-পাকিস্তান যুদ্ধ নয়। এই দৃঢ়তা ও আত্মমর্যাদা নিয়ে শুরু করলেও প্রবল ভারতীয় চাপে তার শেষ রক্ষা হয়নি। বাস্তবে ব একাত্তরের যুদ্ধের পরিসমাপ্তি ঘটে ভারত-পাকিস্তান যুদ্ধ হিসেবে।

লে.জে.আমীর আবদুল্লাহ খান নিয়াজি, মে. জে.কাজী আব্দুল মজিদ, মে. জে.জমসেদ খান, মে.জে. মোহাম্মদ হোসেন আনসারী, মে. জে.নজর হোসেন শাহ, মে. জে.রাও ফরমান আলী খান এবং রিয়ার এডমিরাল মোহাম্মদ শরীফ মোট এই সাতজন জেনারেলকে ২০ ডিসেম্বর ঢাকা থেকে ভারতীয় সামরিক বিমানে কলিকাতার ফোর্ট উইলিয়ামে নিয়ে যাওয়া হয়। পাকিস্তানি সৈন্যদের ভারতে নিয়ে যাওয়া হয় ট্রেনে। সেই থেকে বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধের পাকিস্তানি যুদ্ধবন্দিরা হয়ে যায় ভারতের যুদ্ধবন্দি। এই ৯২৬৩০ জন পাকিস্তানি যুদ্ধবন্দি নিয়ে দেশটির সাথে বিরোধ ঘুচাবার এক মোক্ষম হাতিয়ার ব্যবহার করে ভারত। ২ জুলাই ১৯৭২ ভারতের সিমলায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোর মধ্যে যে যুদ্ধবন্দি বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয় তাতে বাংলাদেশের কোনো অংশগ্রহণ তো পরের কথা কোনো বক্তব্য রাখারও সুজোগ রাখেনি ভারত। ইন্দিরা গান্ধীর বক্তব্য – ভুট্টো বাংলাদেশের নামটিও সহ্য করতে পারেন না। লে. জে.জেএফআর জ্যাকব তার বই Surrender at Dacca – Birth of a Nation (পৃ.১৪৯-১৫০)এ লেখেন: Gen Niazi and his senior commanders were flown to Calcutta on 20 December and were billeted in Fort William. One of the first things I had to do was to have the surrender documents retyped and resigned by Niazi and aurora.

কেননা আত্মসমর্পণের চুক্তির উপরে লেখা ছিলো, ‘Instrument of Surrender to be sighed at Dacca at 1630(IST) on 16 December 1971’. এ বইয়ে জ্যাকব লেখেন যে চুক্তি যখন সই হয় ঘড়িতে তখন ১৬৫৫ (ভারতীয় সময়)। শুধু এ কারণেই জ্যাকব মূল আত্মসমর্পনের দলিলটি ছিড়ে বা পুড়িয়ে ফেলবেন? ভারত সরকারের এ বিষয়ে বক্তব্য কি? যার ফলে আমরা শুধু জ্যাকবের বইয়েই মূল চুক্তিটির ছবি পাই যেটির উপরে লেখা
– Instrument of Surrender to be signed at Dacca on 16 December 1971| আর সব বইয়ে আছে দ্বিতীয়বার টাইপ করা দলিলটি।

জেনারেল ওসমানী ছিলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চীফ একজন পূর্ণ মন্ত্রীর পদমর্যাদায় (প্রধানমন্ত্রীর এ নিয়োগপত্রটি সেনাসদর, সেন্ট্রাল অফিসার্স রেকর্ড অফিস-এ রক্ষিত আছে)। জেনারেল অরোরা ছিলেন Indian Eastern Armyi General Officer Commanding in Command| বাংলাদেশ- ভারত যৌথ বাহিনী চুক্তি যখন স্বাক্ষরিত হলো এ বিবেচনাটি কাজ করেনি কেনো? ভারতীয়রা আত্মসমর্পণের অনুষ্ঠানে অত্যন্ত যৌক্তকভাবেই কর্নেল ওসমানীকে সর্বোচ্চ আসনে আসীন রাখতে পারতো।

মুক্তিযুদ্ধ গবেষক মেজর (অবঃ) কামরুল হাসান ভূইয়ার ফেসবুক স্ট্যাটাস থেকে (সংক্ষেপিত)