,

প্রবৃদ্ধি বৃদ্ধি নিয়ে আশাহত সৌদিরা

news-image

নারীদের গাড়ি চালনা সহ বিভিন্ন সামাজিক সংস্কারের ফলে সৌদি আরবের অর্থনীতিতে যতটা প্রবৃদ্ধি বৃদ্ধির আশা করা হয়েছিল আদতে তা হয়নি। অক্সফোর্ড ইকোনমিক্স বলছে এধরনের সংস্কারের পর সৌদি অর্থনীতিতে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে মাত্র শূন্য দশমিক ১ ভাগ। ২২ ভাগ সৌদি নারীরা কাজ করার সুযোগ পাচ্ছে যা বিশ্বে সর্বনি¤œ ও ওমানের চেয়ে ৮ ভাগ কম। গাড়ি চালানোর সুযোগ পেলেও ঠিক কতভাগ সৌদি নারী তা পেশাগত কাজ হিসেবে করার সুযোগ পাবেন তার ওপর নির্ভর করছে তা সৌদি অর্থনীতির ওপর কি ধরনের প্রভাব ফেলবে। নারীদের কর্মসংস্থানে সম্পৃক্ত করা সৌদি আরবে এক বিরাট চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

সৌদি নাগরিকদের মধ্যে নারী ও পুরুষ মিলে বেকার রয়েছে ৭ লাখ ৭০ হাজার অর্থাৎ ১২.৮ শতাংশ। সৌদি সরকার ২০৩০ সাল নাগাদ যে ভিশন নিয়ে আগাচ্ছে তাতে প্রতিবছর ৭ ভাগ হারে কর্মসংস্থানের কথা বলা হয়েছে। কিন্তু এজন্যে ব্যাপক প্রশিক্ষণ দিয়ে দক্ষ লোকবল তৈরির প্রয়োজন যা এখনো সম্ভব হয়ে ওঠেনি। গত ১০ বছরে প্রতিবছর ৪ লাখ ৩০ হাজার সৌদি নাগরিকের কর্মসংস্থান হলেও একই সময়ে শ্রমবাজারে প্রবেশ করছে ৪ লাখ ৭৫ হাজার জন। সৌদি সরকার আশা করছে আগামী ১০ বছরে প্রতিবছর দেড় লাখ সৌদি নাগিরিকের কর্মসংস্থান ঘটবে। কিন্তু এক্ষেত্রে তেলের দর পড়ে যাওয়ায় নতুন বিনিয়োগ বা কর্মসংস্থান কোনোটিই হয়নি। একই সঙ্গে সৌদি আরবে বেসরকারি খাতের প্রবৃদ্ধি ততটা ঘটছে না। আরব বিজনেস

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের