,

মেক্সিকোতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২৪

news-image

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর তালতেপেক শহরে একটি আতশবাজি প্রস্তুত কারখানায় সিরিজ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ৬ জুন বৃহস্পতিবার এই ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ২৪জন। আহত হয়েছেন আরও ৪৯জন। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিষয়ক কো-অরডিনেটর লুইস ফেলিপে পুয়েন্তে। খবর টাইম।

দেশটির রাজধানী মেক্সিকো সিটির প্রায় ৪০ কিলোমিটার উত্তরে তালতেপেক শহরের লা সসার এলাকায় একটি আতশবাজি প্রস্তুত কারখানায় কয়েক দফা বিস্ফোরণে হতাহতের ঘটনাটি ঘটেছে বলে পুয়েন্তে জানিয়েছে। এর আগে মাত্র এক ঘণ্টার মধ্যে অন্তত ৩টি বিস্ফোরণের ঘটনায় ৭ বছরের একটি শিশুসহ বেশ কয়েকজন নিহত হয় বলে জানিয়েছেন প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী গেবরিয়েল ওশেহা।

এদিকে প্রথম বিস্ফোরণের ঘটনায় জরুরি নিরাপত্তা বাহিনী ও দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে যাওয়ায় পরের বিস্ফোরণগুলোতে তাদের সদস্যরাও নিহত হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে ওই এলাকাটিতে বিস্ফোরণের ঘটনায় ৩০ জনের বেশি নিহত হয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের