,

আবুল হায়াত-শিরিন দম্পতির ৪৮ বছর

news-image

বিনোদন প্রতিবেদক: শোবিজ তারকাদের সংসার ভেঙে যায়। এমন অনেক মন্তব্য এখন শোনা যায় চারপাশে। এই ভাঙনের বিপরীতে এই খবরটি অন্য বার্তা দিয়ে যায়। আবুল হায়াত ও মাহফুজা শিরিন দম্পতি বিবাহিত জীবনের ৪৮ বছর পূর্ণ করেছেন।

গতকাল বৃহস্পতিবার বিশেষ এই দিনে বাবা-মা’কে শুভেচ্ছা জানিয়ে ঘরোয়া অনুষ্ঠান আয়োজন করেন আবুল হায়াতের দুই মেয়ে বিপাশা ও নাতাশা। এদিন রাতে বেইলি রোডের বাসায় ফুল, কেক, উপহার নিয়ে বেশ আনন্দের মুহূর্ত উদযাপন করেন হায়াত পরিবার।

অভিনেতা আবুল হায়াতের অভিনয় শুরু থিয়েটারে। দেশের অন্যতম নাট্যদল নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে যুক্ত আছেন তিনি। এই দলটির হয়ে সবশেষ ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকে তার অভিনয় দেখা গেছে মঞ্চে। নাটকটির নির্দেশনা দিয়েছেন আসাদুজ্জামান নূর।

থিয়েটারে অভিনয় ক্যারিয়ার শুরু হলেও পরবর্তীতে টেলিভিশন নাটক, সিনেমায় অভিনয় করে দেশজুড়ে পেয়েছেন তারকাখ্যাতি। এখনো সমানতালে অভিনয় করে চলেছেন। পাশাপাশি দাম্পত্যজীবনেও দারুণ সুখী তিনি।

অভিনয়শিল্পী আবুল হায়াত বলেন, ‘সংসার জীবনে পারস্পরিক বিশ্বাস, আস্থা ভীষণ জরুরি। দুজন মানুষ দুই পরিবেশ থেকে এসে একসঙ্গে বসবাস শুরু করে। এজন্য উভয়কে ছাড় দিতে শিখতে হয়। সম্পর্কের ব্যাপারে শ্রদ্ধাশীল হতে হয়।’

১৯৭০ সালে আবুল হায়াতের সঙ্গে বিয়ে হয় মাহফুজা খাতুন শিরিনের। ১৯৭১ সালের ২৩ মার্চ জন্ম নেয় তাদের প্রথম সন্তান বিপাশা হায়াত। এর ছয় বছর পর জন্ম নেয় নাতাশা।

অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদের সঙ্গে বিপাশা হায়াতের বিয়ে হয়। অন্য মেয়ে নাতাশার বিয়ে হয় অভিনেতা শাহেদের সঙ্গে। দুই মেয়েই এখন সংসার জীবনে দারুণ সুখী।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের