,

রাশিয়াকে সামলাতে নতুন রণকৌশল: পেরিসিচ

news-image

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল ক্রোয়েশিয়া গ্রুপ পর্বে আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে জয় পায় তারা। অন্যদিকে, আয়োজক দেশ রাশিয়া নকআউটে চমকে দিয়েছে স্পেনকে হারিয়ে। শনিবার কোয়ার্টার ফাইনাল রাউন্ডে মুখোমুখি হচ্ছে এই দুই দেশ।

রাশিয়াকে সামলানোর জন্য প্রস্তুত ক্রোয়েশিয়া। মডরিচ, রাকিতিচরা দারুণ ফুটবল উপহার দিয়েছেন এখন পর্যন্ত। সোচিতে শনিবার চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলতে নামার আগে ক্রোয়েশিয়া ফরোয়ার্ড ইভান পেরিসিচ রীতিমতো হুঙ্কার ছেড়েছেন। তার দাবি, রাশিয়ার মোকাবিলা করার জন্য দল প্রস্তুত।

গ্রুপ লিগে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছিল রাশিয়া। স্পেনের বিরুদ্ধে নকআউটে আবার ডিফেন্সিভ ফুটবলে বাজিমাত করেছে তারা। কোয়ার্টার ফাইনালে তারা কী রণকৌশল নেয় তা দেখার অপেক্ষায় বিশ্ব। পেরিসিচ কিন্তু বলেছেন, ‘‌রাশিয়ার সব খেলাই আমরা দেখেছি। স্পেনের বিরুদ্ধে ওরা আবার ভিন্ন রণকৌশল নিয়েছিল। অর্থাৎ প্রতি দলের বিরুদ্ধে আলাদা পরিকল্পনা করছে তারা। আমরা অবশ্য প্রস্তুত। যেকোনো পরিস্থিতির জন্যই আমরা তৈরি।’‌

অন্যদিকে, ক্রোয়েশিয়াও কিন্তু গ্রুপের প্রতিটা ম্যাচে আক্রমণাত্মক খেলেই জয় তুলে নিয়েছিল। ডেনমার্কের বিরুদ্ধে অবশ্য তারা খোলস ছেড়ে বড় একটা বেরোয়নি।

পেরিসিচের কথায়, ‘‌আমাদের কোচ প্রতি ম্যাচের আগে রণকৌশল ঠিক করেন। রাশিয়া ম্যাচের জন্যও রণকৌশল তৈরি হবে। নিজেদের খেলাটা খেলতে পারলে আমরা শেষ চারে যাবই।’‌

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের