,

লন্ডনের আকাশে উড়বে ‘ট্রাম্প বেলুন’

news-image

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে তিনদিনের সফরে যুক্তরাজ্য সফরে যাবেন। সেই সফর চলাকালে ব্রিটিশ পার্লামেন্টের উপরে আকাশে উড়ানো হবে দৈত্যাকার একটি বেলুন। এই বেলুনটি তৈরি করা হয়েছে ট্রাম্পের চেহারার আদলে।

মার্কিন প্রেসিডেন্টের বর্তমান চেহারা ঠিক রেখে ‘শিশু ট্রাম্প’ হিসেবে তৈরি বেলুনটি উড়ানোর অনুমতি দিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। ৬ মিটার (১৯ ফুট) উচ্চতার কমলা রঙের বেলুনটিতে সেফটিপিন দিয়ে একটি ডায়াপার পরানো রয়েছে।

ট্রাম্পের ব্রিটেন সফরের প্রতিবাদে ডাকা বিক্ষোভের অংশ হিসেবে আন্দোলনকারীদের উদ্যোগে তৈরি করা হয়েছে এই বিশালাকার বেলুন। বেলুনটি নিয়ে লন্ডনে ব্যাপক কৌতুহল তৈরি হয়েছে।

এই বেলুন উড়ানোর আবেদনে ১০ হাজারেরও বেশি মানুষ একটি পিটিশন স্বাক্ষর করেন এবং প্রায় ১ হাজার মানুষ ক্রাউডফান্ডিং প্রচারণায় প্রায় ১৬ হাজার পাউন্ড অর্থ দেন।

শুক্রবার সকালে দুই ঘণ্টার জন্য এই বেলুন উড়ানো হবে। ঠিক সেই সময়টাতেই সেন্ট্রাল লন্ডনে ‘স্টপ ট্রাম্প’ বিক্ষোভ মিছিল হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের