,

চলচ্চিত্রে আগ্রহী সুজানা, তবে…

news-image

বিনোদন প্রতিবেদক: হালের জনপ্রিয় মডেল সুজানা জাফর। বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে কাজ করে দারুণ সাড়া ফেলেছেন তিনি। এরপর টেলিভিশন নাটকেও দেখা গেছে তাকে। তবে বর্তমানে নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়েই ব্যস্ত সময় কাটচ্ছে সুজানার।

বহু নাটকে কাজ করা অভিনেত্রী চলচ্চিত্র থেকে নিজেকে সবসময় দূরে রেখেছিলেন। কেন চলচ্চিত্রে তাকে দেখা যায়নি এমন প্রশ্নের জবাবে সুজানা বলেন, সব অভিনেত্রীর স্বপ্ন থাকে সিনেমায় অভিনয় করার। আমি নিজেও চলচ্চিত্রে কাজ করতে চাই। তবে আমি যে ধরনের চলচ্চিত্রে অভিনয় করতে আগ্রহী তেমন চলচ্চিত্রের প্রস্তাব পাচ্ছি না। এখন আমাদের নানা ধরনের গল্পের চলচ্চিত্র নির্মাণ শুরু হয়েছে। হয়তো মনের মতো কোনও চলচ্চিত্রে কাজ করার সুযোগ পাব।

এদিকে বর্তমানে ব্যবসা নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন সুজানা। গেল এপ্রিলে এই অভিনেত্রী নাম লিখিয়েছেন পোশাক ব্যবসায়ে। রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কে তিনি তার ফ্যাশন হাউজ ‘সুজানাস ক্লোজেট’ চালু করেন। এরইমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে প্রতিষ্ঠানটি। এটি বিশ্ববিখ্যাত মেকআপ ব্র্যান্ড ‘ইংলট’র সঙ্গে যুক্ত হয়েছে বলে জানান সুজানা।

তিনি বলেন, এই ব্রান্ডের শুভেচ্ছাদূত আমেরিকান পপতারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। বাংলাদেশে সম্প্রতি যাত্রা শুরু করেছে ‘ইংলট’। রাজধানীর যমুনা ফিউচার পার্কে চালু হয়েছে এর শো রুম। আমি তাদের সঙ্গে কাজ করতে পারছি এটি আমার জন্য অনেক আনন্দের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা