,

শ্রমজীবী নারীদের জন্য নারায়ণগঞ্জে হোস্টেল নির্মাণ করছে সরকার

news-image

নিজস্ব প্রতিবেদক: শ্রমজীবী নারীদেরকে স্বল্প খরচে, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আবাসন সুবিধা দিতে নারায়ণগঞ্জে আধুনিক মানের নয়তলা হোস্টেল নির্মাণ করছে সরকার। ২০২০ সালের ডিসেম্বর নাগাদ এই হোস্টেলের নির্মাণ কাজ শেষ হবে।

বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এত বলা হয়েছে, আগামী শনিবার শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক নারায়ণগঞ্জ বন্দরের রাজবাড়ীতে এই হোস্টেল নির্মাণ কাজের উদ্বোধন করবেন বলে বৃহস্পতিবার সরকারি সংবাদ সংস্থা বাসসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে।

আরও বলা হয়েছে, নারায়ণগঞ্জে শ্রম অধিদপ্তরের ০.৫৫ একর নিজস্ব জমিতে প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে সাতশ’ শ্রমজীবী নারীর জন্য এই হোস্টেল নির্মাণ করা হচ্ছে। এই হোস্টেলে পাঁচ শয্যার হাসপাতাল সুবিধাসহ শ্রমকল্যাণ কেন্দ্রও থাকবে। শ্রম অধিদপ্তর ও সেনাকল্যাণ সংস্থা যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে।

এই প্রকল্পের উদ্দেশ্য হলো শ্রমজীবী নারীদের জন্য সুষ্ঠু ও সামাজিক মানসম্মত আবাসিক পরিবেশ সুনিশ্চিত করা, সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে বসবাসরত মহিলা শ্রমিকদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করা, শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের আধুনিক ও উন্নত শ্রম কল্যাণ সুবিধাদি সুনিশ্চিত করা, বিদ্যমান শ্রমকল্যাণ কেন্দ্র হতে স্বাস্থ্য সেবা, শ্রমিক প্রশিক্ষণ, পরিবার পরিকল্পনা সেবা ও অন্যান্য সেবার আধুনিক ও শক্তিশালী করা।

উদ্বোধন অনুষ্ঠান শেষে শ্রম প্রতিমন্ত্রী কাঠপট্টি মাঠে বিকেএমইএ’র সভাপতি এবং স্থানীয় সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের উদ্যোগে আয়োজিত মালিক-শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর