,

জিতেই চলছে মেয়েরা

news-image

স্পোর্টস ডেস্ক: এখনও শুরু হয়নি ২০১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের মূল আসর। তার আগে চলছে গা গরমের ম্যাচ। বাংলাদেশ নারী দল আজ মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ডের বিপক্ষে।

কিন্তু গা গরমের ম্যাচে খেলতে নেমে যেন শরীরই ঠাণ্ডা হয়ে গেল। এত দ্রুত ম্যাচ শেষ হয়ে গেলে তো সেটাই হবার কথা। বৃহস্পতিবার নেদারল্যান্ডের হ্যাজেলার্গে টস জিতে আগে ব্যাটিং করতে নেমেছিল স্কটল্যান্ড।

স্কটিশ নারীরা প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ে। প্রথম চার ওভারে আসে মাত্র ১৪ রান। ৪.৩ ওভারের সময় স্কটিশ শিবিরে প্রথম আঘাত হানে পান্না ঘোষ। ক্যাথরিন ব্রেসকে ৩ রানে ক্যাচ আউট করেন পান্না।

আরেক ওপেনার লরান জ্যাক করেন ২০ বলে ১১ রান। দুই নম্বরে ব্যাট করতে আসা রাচেল স্কুলসের ব্যাটে আসে সর্বোচ্চ ১৬ রান। এরপরের ব্যাটসম্যানদের রানের অংকগুলো নিশ্চিত কোন ফোন নম্বরের সাথে মিলে যাবে। স্কটিশ ব্যাটিং লাইন-আপে এতটাই দৈন্যদশা যে পাঁচ রানের কোঠাও পার করতে পারেনি কেউ।
১৮.৫ ওভার ব্যাট করে শেষ পর্যন্ত ৪৭ রান করে স্কটল্যান্ড। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ফাহিমা খাতুন। ২ উইকেট করে নেন রুমানা আহমেদ আর লিলি রানী। ১ উইকেট করে নেন পান্না ঘোষ ও খাদিজাতুল কোবরা।

মাত্র ৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই শূন্য রানে ক্যাচ আউট হন শামিমা সুলতানা। এরপর আর কোন উইকেট দিতে হয়নি স্কটল্যান্ডের বোলারদের।

আয়শা রহমানের ২৩ রান শারমিন সুলতানার ১৮ রানের সাথে স্কটিশ বোলারদের কল্যাণে যোগ হয় অতিরিক্ত আরও ১০ রান। মাত্র ১০ ওভারে ৯ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ নারী দল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর