,

অবাক কাণ্ড প্রেমিকার বাবার শর্তে নিজের মাথায় গুলি করল প্রেমিক

news-image

প্রেমে পড়লে কেউ মৃত্যুকে ভয় পায় না তা আরো একবার প্রমাণিত। না হলে কি নিশ্চিত মৃত্যু জেনেও নিজের মাথায় কেউ গুলি করে? সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে। এ যেন সিনেমার কাহিনীকেও হার মানায়। সাধারণত এমন দৃশ্য সিনেমাতে দেখা যায়।

ভালবাসার প্রমাণ দিতে প্রেমিকার বাড়ির সামনে মাথায় গুলি করে আত্মহত্যার চেষ্টা চালান এক প্রেমিক। ওই প্রেমিকের নাম অতুল লোখন্ড (৩০) বলে জানা যায়। প্রেমিকার বাড়ি লাগোয়া মন্দিরের সামনে নিজেকে গুলি করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন অতুল। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বুধবার (৪ জুলাই) ভারতের মধ্যপ্রদেশের ভোপাল শিবাজি নগর এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, বিজেপি নেতা অতুল দীর্ঘ ১৩ বছর ধরে প্রেম করছেন। বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন তিনি। কিন্তু বেঁকে বসেন প্রেমিকার বাবা। তিনি প্রেমিক অতুল লোখন্ডকে সাফ জানিয়ে দেন, তার বাড়িতে এসে আত্মঘাতী হয়ে ভালবাসার প্রমাণ দিতে হবে। এ নিয়ে দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ উত্তপ্ত বাক্য বিনিময়ও চলে।ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন এ ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়েছে।

প্রেমিকার বাড়িতে যাওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটা দীর্ঘ পোস্ট করেন অতুল। সেখানে লিখেন, তার বাবা আমাকে সন্ধ্যা রাতে বাড়িতে যেতে বলেছেন। সেখানে গিয়ে আত্মঘাতী হয়ে আমাকে ভালবাসার প্রমাণ দিতে বলেছেন। যদি আত্মহত্যা করতে গিয়ে বেঁচে যাই, তবে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবেন। তাদের বাড়িতে গিয়ে মরে গেলে আমায় নিয়ে আসবেন। যদি আমি বেঁচে যাই তাহলে নিজেই চলে আসব।

এরপর প্রেমিকার উদ্দেশ্যে আরও একটি পোস্ট করেন ওই যুবক। লিখেন, ‘আমি তোমায় ছাড়া বাঁচব না। সেজন্যই যাচ্ছি। অনেকেই প্রেমে পড়েন। কিন্তু তোমাকে আমার মতো কেউই ভালবাসতে পারবে না। আমি তোমায় ভুলতে পারব না। আসলে ভুলতে চাই না তোমায়। কেননা, তুমি আমার। সারাজীবন তোমায় ভালবাসব। মরার আগ পর্যন্ত থাকা ভালবাসা পরেও থাকবে। সব প্রেমিক তাদের প্রেমিকাকে হৃদয় দেয়। শুধু আমি জীবন দেব।’

এরপর যুগলের ৪০টি ছবি পোস্ট করে প্রেমিকার বাড়ির দিকে রওনা হয়ে যান প্রেমিক অতুল লোখন্ড।

এ বিষয়ে ভোপাল দক্ষিণের পুলিশ সুপার রাহুল লোধা জানান, গুরুতর আহত যুবকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। পুলিশ একটি সুয়োমোটো মামলা করেছে। এই ঘটনার তদন্তও শুরু হয়ে গেছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর