,

ক্লাস বর্জনের ঘোষণা ঢাবি ছাত্রীদের

news-image

নিরাপদ ক্যাম্পাস দাবি ও কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে ক্লাস-বর্জনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।

বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুরের দিকে রোকেয়া হলের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রীরা।

ছাত্রীরা বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে বের হওয়ার সময় আজ লাইব্রেরির সামনে আমাদের হয়রানি করা হয়েছে। আমাদের নিয়ে কটূক্তি করা হয়েছে। এটি সত্যিই আশ্চর্যজনক।

ছাত্রীরা আরও বলেন, যৌক্তিক আন্দোলনে অংশ নিয়ে রাশেদ রিমান্ডে, নূর হাসপাতালে, ফারুক কারাগারে- এ অবস্থায় আমরা ক্লাসে অংশ নিতে পারি না। তাদের মুক্তি না দেয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না। আমরা ক্যাম্পাসে নিরাপদ থাকতে চাই। কোনো ধরনের হামলা চাই না। এসময় শিক্ষার্থীদের নিরাপত্তাব্যবস্থা করার জন্য বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের প্রতি আহ্বান জানান তারা।

এর আগে আজ সকাল ১০টার দিকে নিরাপদ ক্যাম্পাস দাবি ও কোটা সংস্কার আন্দোলনের নেতাদের উপর হামলার প্রতিবাদে ছাত্রীরা টিএসসি অবস্থান নিতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে বাধা দেয়।

পরে বেলা ১১টা থেকে আন্দোলনের নামে ক্যাম্পাসে অস্থিতিশীলতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ ব্যানারে ছাত্রলীগ রাজু ভাস্কর্যে মানববন্ধন করছে।

উল্লেখ্য, বুধাবার (৪ জুলাই) গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের তিনটি ছাত্রী হল বিক্ষোভে উত্তাল হয়ে উঠে। রাত পৌনে ১১টার দিকে রোকেয়া হলে প্রথমে বিক্ষোভ শুরু হয়। এর কিছুক্ষণ পরেই শামসুন্নাহার হলের ছাত্রীরাও বিক্ষোভে নামে। একই দাবিতে রাত ১২টার দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে বিক্ষোভ করে ছাত্রীরা।

এসময় বিক্ষোভকারী ছাত্রীরা ‘ক্যাম্পাসে হামলা কেন প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার বোন লাঞ্ছিত কেন প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই রিমান্ডে কেন প্রশাসন জবাব চাই’ -বলে স্লোগান দেন। হলে হলে বিক্ষোভের খবর পেয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা এসময় টিএসসি ও ভিসির বাসভবন চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে রাতেই সতর্কাবস্থান নেয়।

তারা বলেন, ছাত্রলীগ নিরপরাধ ভাই-বোনদের ওপর হামলা করেছে। আমরা নিরাপদ ক্যাম্পাস চাই। আমরা এর বিচার চাই। রাশেদকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। অবিলম্বে তার মুক্তি চাই। আমাদের আন্দোলনকে রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা হচ্ছে। একই সঙ্গে মিথ্যা ও বানোয়াট মামলায় আটক রাশেদসহ সবার মুক্তি চাই।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের