,

সড়কের পিচ গলে আটকে গেল অর্ধশত গাড়ি

news-image

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে গলিত বিটুমিনের কারণে উঠে আসা পিচ টায়ারে লেপ্টে গেলে অনেক চালক তাদের গাড়ি রাস্তায় ফেলে যেতে বাধ্য হয়েছেন।

এবিসি নিউজ জানিয়েছে, মঙ্গলবারের এ ঘটনায় সর্বোচ্চ ৫০ জন চালক ও যাত্রীকে ক্ষতিপূরণ দেয়া লাগতে পারে। যে সড়কে গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি কেয়ার্নস শহরের দক্ষিণে আথারটন টেবলল্যান্ডসে অবস্থিত।

অভাবিত এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় মেয়র জো পারোনেলা। তিনি বলেন, আমি এরকমটা কখনোই দেখিনি। যখন গতকাল থেকে এ ধরনের খবর আসা শুরু হল, তা ছিল অবিশ্বাস্য।

আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় এক বাসিন্দা জানান, কয়েকদিনের ঠাণ্ডা ও বৃষ্টির পর হঠাৎ গরমের কারণে আলকাতরা ও পিচের বড় বড় টুকরা গাড়িগুলোর সঙ্গে লেপ্টে যাচ্ছে।

তিনি বলেন, সপ্তাহখানেক দমকা বাতাসের পর যখনই সূর্য দেখা দিল, তার পর থেকেই পিচ উঠে যাওয়া শুরু করল।

এর ফলে অনেক গাড়িরই টায়ার বদলাতে হবে। উঠে আসা পিচ গাড়িগুলোর বাম্পার বার ও প্যানেলেরও ক্ষতি করেছে। ক্ষতিগ্রস্ত গাড়ির চালকদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে কুইন্সল্যান্ডের পরিবহন ও প্রধান সড়ক কর্তৃপক্ষ।

এসব ঘটনার পর সড়ক পরিবহন ও প্রধান সড়ক অধিদপ্তর মালানদা মিল্লা মিল্লা সড়কটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। অভিযোগ আসার পর সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কারের কাজ হাতে নেয়া হয়েছে।

মোটর চালক ব্রিজিট ড্যালিই বলেন, তার গাড়ির টায়ার বিটুমিনে ঢেকে গেছে।

এই নারী চালক বলেন, আমি খুবই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আমার গাড়ির চারটি চাকার ওপর বিটুমিনের তিন ইঞ্চি আস্তরণ পড়ে গেছে।

তিনি বলেন, সেখানে আরও অনেক লোক ছিলেন, যারা গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে রেখেছিলেন। তারা বিশ্বাসই করতে পারছিলেন না যে এমন ঘটনাও ঘটতে পারে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের