,

মেসি-রোনালদোর দশ বছরের রাজত্বে হানা দিবেন নেইমার!

news-image

স্পোর্টস ডেস্ক:বর্তমান ফুটবল বিশ্বের সেরা দুইটি নাম ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। এই দুজন শুধু নামেই নয়, পরিসংখ্যান কিংবা সাফল্য; সবকিছুর বিচারেই সবার চেয়ে উপরে। গত দশ বছরে বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরষ্কার “ব্যালন ডি’অর” সমান পাঁচ বার করে জিতেছেন মেসি ও রোনালদো।

তাদের একচেটিয়া রাজত্বের কারণে গত দশ বছরে আর কেউই পাননি সেরা খেলোয়াড়ের মুকুট। তবে ব্রাজিলিয়ান কিংবদন্তী ফুটবলার রোনালদো দ্য ফেনোমেননের মতে, এবারের বিশ্বকাপ শেষেই অবসান ঘটতে যাচ্ছে মেসি-রোনালদোর রাজত্বের। সেটির অবসান আর কেউ নয়, রোনালদোরই উত্তরসূরি নেইমারের মাধ্যমে ঘটবে বলে মনে করেন ব্রাজিলিয়ান কিংবদন্তী।

চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত ৪ ম্যাচ খেলে ২ গোল করেছেন নেইমার। ৩টি ম্যাচে জিতেছেন ম্যাচসেরার পুরষ্কার। বিশ্বকাপ জিততে পারলে নেইমারের হাতেই এবারের সেরা খেলোয়াড়ের পুরষ্কার উঠবে বলে মানছেন ৩ বারের বিশ্বসেরা খেলোয়াড় রোনালদো।

২০০২ সালের বিশ্বকাপ জিতিয়ে সেবার বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার জিতেছিলেন রোনালদো। সেই উদাহরণ টেনে তিনি বলেন, ‘বর্ষসেরা খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে বিশ্বকাপটা খুব গুরুত্বপূর্ণ। ২০০২ সালে আমি পুরো বছরে তেমন ভাল খেলিনি কিন্তু বিশ্বকাপে দুর্দান্ত ছিল আমার পারফরম্যানস। যার ফলে আমাকেই দেয়া হয় বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার। বিশ্বকাপটাই মূলত অনেক কিছু নির্ধারণ করে দেয়।’

এসময় মেসি-রোনালদোর প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে তিনি আরও বলেন, ‘আমি জানি মেসি ও রোনালদো দুর্দান্ত মৌসুম পার করেছে। কিন্তু যখন কোন খেলোয়াড় বিশ্বকাপের মতো মঞ্চে নিজেকে মেলে ধরে, তখন সেটির গুরুত্ব বেড়ে যায় অনেক। চলতি বিশ্বকাপে নেইমার প্রতিদিনই নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। ম্যাচ নির্ধারণের অসাধারণ ক্ষমতা রয়েছে তার। যদি এবার ব্রাজিল বিশ্বকাপ জিতে যায়, তাহলে নিশ্চিতভাবেই মেসি-রোনালদো যুগের অবসান ঘটতে যাচ্ছে।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর