,

রেফারির সমালোচনা করায় ম্যারাডোনাকে ফিফার তিরস্কার

news-image

স্পোর্টস ডেস্ক: কলম্বিয়া-ইংল্যান্ড ম্যাচ নিয়ে রেফারির তীব্র সমালোচনা করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়োগো ম্যারাডোনা। মঙ্গলবার রাতে টাইব্রেকারে কলম্বিয়াকে ১(৪)-১(৩) ব্যবধানে হারায় ইংল্যান্ড। নির্ধারিত সময়ে খেলা ছিল ১-১। ইংলিশরা ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচে সমতা আনে কলম্বিয়া। পরে সেটি গড়ায় টাইব্রেকারে। তবে ইংলিশদের পক্ষে হ্যারি কেইন গোল করেছিলেন পেনাল্টি থেকে। ডি-বক্সের ভিতরে কেইনকে ফাউল করায় পেনাল্টি দেন যুক্তরাষ্ট্রের রেফারি মার্ক গেইগার। কিন্তু সেটি পেনাল্টি ছিল না বলে মন্তব্য করেন ম্যারাডোনা। রেফারি ইংল্যান্ডকে জিতিয়েছে বলে দাবি করেন তিনি। এমন মন্তব্যের জন্য ম্যারাডোনাকে তীব্রভাবে ‘তিরস্কার’ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

ম্যারাডোনা আর ইংল্যান্ডের সম্পর্ক কোনো কালেই বন্ধুত্বের ছিল না। ইংল্যান্ডের বিরুদ্ধে নানা সময় নানা মন্তব্য করে আলোচনায় এসেছেন ম্যারাডোনা। ইংলিশদের দ্বারা আর্জেন্টাইন কিংবদন্তিও কম আক্রান্ত হন না। কিন্তু ইংল্যান্ডের জয়ের দিন রেফারিকে অনেক বেশি পক্ষপাত বলে মনে হলো ম্যারাডোনার। কলম্বিয়াকে একরকম রেফারিই হারিয়েছে বলে মনে করেন তিনি।

ফুটবলের সর্বোচ্চ সংস্থা ম্যারাডোনার মন্তব্যকে ‘সম্পূর্ণরূপে অনুপযুক্ত এবং সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে জানিয়েছে। ফিফা তাদের বিবৃতিতে বলে, ‘মঙ্গলবার শেষ ষোলোর কলম্বিয়া ও ইংল্যান্ড ম্যাচ নিয়ে ডিয়োগো আরমান্ডো ম্যারাডোনার অফিসিয়ালদের নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে ফিফা তিব্র ভর্ৎসনা জানাচ্ছে। তার মন্তব্য এবং ইঙ্গিতগুলো সম্পূর্ণ অসঙ্গত এবং পুরোপরি ভিত্তিহীন।’

বিবৃতিতে ফিফা আরো জানায়, ‘ফিফা যখন ফুটবলের সব নীতিগুলো নিশ্চিত করার জন্য সবকিছু করছে, বিশ্ব জুড়ে যখন এই বিশ্বকাপের সততা এবং মর্যাদা পুরোপুরি সমুন্নত রয়েছে তখন ফুটবলে ইতিহাস লেখা একজন খেলোয়াড়ের কাছ থেকে এ ধরনের কথায় ফিফা ভীষণ হতাশ।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর