,

রাজধানীতে ৫ কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ি আটক

news-image

রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ৫ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল গাড়ি আটক করেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে গুলশান-১, রোড নং-১১২ এ থেকে টয়োটা ল্যান্ড ক্রজার ভি ৮ ব্রান্ডের গাড়িটি আটক করা হয়। গাড়িটির কোন নম্বর প্লেট ছিল না। গাড়িটির সিসি-৪৬০৮। মডেল-২০১৩।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম জানান, গাড়িটিতে একটি চিরকুট পাওয়া যায়। চিরকু লেখা ছিল- ‘আমি স্বেচ্ছায় গাড়িটি রাস্তায় রেখে গেলাম। কিন্তু, আমি গাড়িটির আমদানিকারক নয়। আমদানিকারককে আইনের আওতায় নেয়ার জন্য শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নিকট বিনীত অনুরোধ রইল। আমি দেশের আইনের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যক্রমকে সাধুবাদ জানাই এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।’

তিনি আরো জানান, অভিযানকালে মালিক গাড়িটি ফেলে রেখে চলে যান। এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে কাস্টমস আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে ব্যবস্থা গৃহীত হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের