,

‘আশা করেছিলাম শাকিব তার ভুল বুঝতে পারবে’

news-image

বিনোদন ডেস্ক: ঢালিউডের সর্বকালের সেরা জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। প্রায় ৩০০টির মত সিনেমায় জুটি বেধে অভিনয় করেছেন এই তারকাদ্বয়। তাদের ভাষায় পৃথিবীর ইতিহাসে এতোগুলো সিনেমায় জুটি বেধে কোন তারকাই অভিনয় করতে পারেননি।

শাকিব খান ও অপু বিশ্বাসের মতো তাদের একমাত্র ছেলে আব্রাম খান জয়ও ধীরে ধীরে বড় হয়ে উঠছে। আর কয়েক বছর পরই সে বাস্তবতা বু্ঝতে শিখবে। সে তার বাবা-মায়ের বাস্তবতাও বুঝবে। যদিও অপু-শাকিবের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। তবে ছোট্ট আব্রাম এখন মা অপুর কাছেই থাকে। তবে ভালোই কাটছে মা অপু বিশ্বাস ও ছেলে আব্রামের জীবন, এমন খবর দেশের একটি দৈনিক গণমাধ্যমে প্রকাশিত হয়।

সম্প্রতি গণমাধ্যমে অপু বিশ্বাস জানান, তিনি মুসলমানই থাকবেন। এর একমাত্র কারণ তার ছেলে জয়। তিনি বলেন, আমি স্বামীর জন্য মুসলমান হয়েছিলাম। যদিও এখন স্বামী নেই, অনেকে নিজ ধর্মে ফিরে যায়। কিন্তু আমি মুসলমানই থাকব। বারবার ধর্ম পরিবর্তন করতে পারব না। আমি ইসলাম বিশ্বাস করেই এ ধর্ম পালন করি।

তিনি আরও বলেন, ছেলে আব্রাম খান যখন বড় হবে, তখন ওর বাবার ধর্ম একটি হবে, আর মায়ের ধর্ম আরেকটি- ছেলে কনফিউশনে পড়ে যাবে। ওকে সব জায়গায় প্রশ্নের সম্মুখীন হতে হবে। এ পরিস্থিতিতে ওকে আমি ফেলতে চাই না। সংসার বাঁচাতে আমি আমার দীর্ঘদিনের ক্যারিয়ারও বিসর্জন দিয়েছি। এটি করেও শাকিবের থেকে কোনো সাড়া পাইনি। অনেক আশা করেছিলাম, হয়তো একসময় শাকিব তার ভুল বুঝতে পারবে। বাবা হিসেবে অন্তত ছেলের জন্য হলেও ফিরে আসবে। কিন্তু সেটি হয়নি।

অপু বলেন, মানুষের ভালোবাসা আমার বেঁচে থাকার প্রেরণা। আমার সন্তানই এখন আমার সব। ওকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলাই আমার একমাত্র কাজ। আমরা মা-ছেলে ভালোই আছি। আল্লাহ আমাদের ভালো রেখেছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের