,

প্রিয়াঙ্কার সঙ্গে শিশুটি কে?

news-image

বিনোদন ডেস্ক: বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে শিশুদের সখ্যতে একটু বেশিই। বিশ্বব্যাপী শিশুদের নিয়ে বিভিন্ন কর্মসূচিতেও যুক্ত রয়েছেন এই তারকা। জাতিসংঘের শিশু বিষয়ক ইউনিসেফ’র শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করছেন। কিছুদিন আগেই বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে এসে শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন।

এবার প্রিয়াঙ্কার সঙ্গে দেখা গেলো ছোট্ট একটি শিশুকে। সোশ্যাল মিডিয়ায় অনেকের মাঝেই কৌতুহল তৈরি হয়েছে, কে এই শিশু? ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, এই শিশুটি বলিউড সুপারস্টার সালমান খানের ভাগ্নে আহিল শর্মা।

ছবিতে দেখা যায়, প্রিয়াঙ্কার হাত ধরে হাঁটছে ক্ষুদে আহিল। যেন তারা কত পরিচিত! কত সাবলীল! লালরঙা পোশাকে ছিলেন প্রিয়াঙ্কা। নীল টি-শার্টের সঙ্গে মিলিয়ে নীল জুতো পরেছিল আহিল।

সালমানের বোন অর্পিতা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করেছেন। তারপরই সেটি ছড়িয়েছে অনলাইন দুনিয়ায়। এদিকে প্রিয়াঙ্কা চোপড়া বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন।
কিছুদিন আগেই ভারতে এসেছিলেন প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন প্রেমিক নিক জোনাস। মুম্বাইয়ে প্রিয়াঙ্কার পরিবারের সঙ্গে নিকের পরিচয় করিয়ে দেবার জন্যই ছিল এই সফর।
মুম্বাই থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যান প্রিয়াঙ্কা-নিক। এরপর ব্রাজিলে একটি কনসার্টে অংশ নিতে যান মার্কিন গায়ক নিক জোনাস।

প্রেমিকের সঙ্গে সেখানে দেখা যায় প্রিয়াঙ্কাকে। ব্রাজিল সফর শেষ করে এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন প্রিয়াঙ্কা। যুক্তরাষ্ট্রে ফিরে সালমানের বোন অর্পিতার বাসায় গিয়েছিলেন প্রিয়াঙ্কা। আর সেখানেই আহিল এবং প্রিয়াঙ্কা দৃশ্যবন্দি হন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের