,

সরে দাঁড়ালেন বুবলী

news-image

বেশ জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ২৬ জুন রাজধানীর ওয়েস্টিন হোটেলে মহরত অনুষ্ঠিত হয়েছিলো ‘একটি প্রেম দরকার,মাননীয় সরকার’ ছবিটির। শাকিব খানের বিপরীতে এ ছবিতে বুবলীর অভিনয় করার কথা ছিল। হঠাৎ করেই জানা গেলে ছবিটিতে অভিনয় করবেন না বুবলী। শাপলা মিডিয়া প্রযোজিত শাহিন সুমন পরিচালিত এ ছবিটি থেকে বুবলী স্বেচ্ছায় নিজেকে সরিয়ে নিয়েছেন।

ছবি থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে বুবলী বলেন, ‘দেখুন, আমি সংখ্যায় না কাজের মানে বিশ্বাস করি আর তাই কাজ একটু কম করতে চাই। ‘একটি প্রেম দরকার, মাননীয় সরকার’ ছবিটি থেকে আমি নিজের ইচ্ছায় সরে দাঁড়িয়েছি। কারণ একই প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে আমার অন্য আরেকটি ছবি নিয়ে বেশ কিছুদিন ধরে কথা হচ্ছে যেটার জন্য আমার বিশেষ এবং অনেক প্রস্তুতির দরকার। তাই একসাথে কয়েকটা কাজে মনোযোগ দেয়া আমার জন্য একটু কঠিন হয়ে পড়বে। মূলত সে কারণেই ‘একটি প্রেম দরকার, মাননীয় সরকার’ ছবিটি আমি করছি না।

বুবলী আরও বলেন, ‘প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে আলোচনা করেই ছবিটি না করার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু একই প্রযোজনা প্রতিষ্ঠান তাই তাদের দিক থেকেও এই ব্যাপারে আপত্তি নেই।‘

এদিকে গত ঈদুল ফিতরে মুক্তি পায় বুবলী অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবিটি। ছবিটি প্রযোজনা করেছিল শাপলা মিডিয়া। বর্তমানে একই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিং করছেন বুবলী।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের