,

অন্যরূপে নায়ক বাপ্পি

news-image

বিনোদন ডেস্ক: চিত্রনায়ক বাপ্পিকে এবার দেখা গেলো অন্যরূপে। মাথায় পরেছেন কাপড়ের টুপি। কালো প্যান্ট-কোট, নীল-সাদা চেকের শার্টের উপরে গলা থেকে ঝুলছে টাই। চোখে কালো চশমা। প্রথমে দেখে মনে হয় পঞ্চাশোর্ধ কোনও বৃদ্ধ। হঠাৎ কেন এমন সাজলেন নায়ক বাপ্পি?নির্মাতা দেবাশীষ বিশ্বাস আজ বুধবার তার ফেসবুকে বাপ্পির দুটি ছবি শেয়ার করেছেন। সেখানেই এমন রূপে দেখা গেলো বাপ্পিকে।

এই নির্মাতার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ নামের একটি ছবিতে অপু বিশ্বাসের সঙ্গে জুটি হয়ে অভিনয় করছেন বাপ্পি।নায়ক বাপ্পি বলেন, ‘সিনেমার প্রয়োজনে এই লুকে সাজতে হয়েছে। ছবিটিতে আমাকে দেখা যাবে একটি কোম্পানীর মালিক সেজে শ্বশুরের কাছে হাজির হই। কৌশলে তাকে ঠকিয়ে দেই।’

ছবিতে বাপ্পির শ্বশুরের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চুকে। বুধবার তার সঙ্গেই শুটিং করছেন বাপ্পি চৌধুরী।নির্মাতা দেবাশীষ বিশ্বাস জানান, ‘বর্তমানে ৩য় ও শেষ লটের শুটিং চলছে। আর কিছুদিনের মধ্যেই কাহিনির দৃশ্যায়ন শেষ হবে। এরপর দেশের বিভিন্ন লোকেশনে চলবে ছবির গানের শুটিং।’

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমাটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। এতে বাপ্পি-অপুর সঙ্গে আরও অভিনয় করছেন আফজাল শরীফ, চিকন আলী, সাদেক বাচ্চু, কাবিলা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর