,

নেশার টাকা না পেয়ে মা-ভাই-খালাকে কুপিয়ে হত্যা

news-image

পাবনার বেড়ায় নেশার টাকা না পেয়ে মা-ভাইসহ খালাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। আজ বুধবার ভোরে উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের সোনাপদ্মা গ্রামে এই ঘটনা ঘটে।
ঘাতক ওই যুবকের নাম তুহিন (১৭)। সে ওই গ্রামের মিঠু ওরফে মিঠু ডাকাতের ছেলে এবং ভারেঙ্গা একাডেমির ১০ম শ্রেণির ছাত্র।
নিহতরা হলেন- মা বুলবুলি বেগম (৫০), খালা মরিয়াম বেগম (৪৫) ও ছোট ভাই তুষার (১১)।
ঘাতকের স্ত্রী রুনার (১৭) বরাত দিয়ে স্থানীয়রা জানায়, তুহিন নেশা করার জন্য তার মায়ের কাছে টাকা চায়। কিন্তু তার মা টাকা দিতে অস্বীকার করলে সে গরু জবাই করা ছুরি দিয়ে কোপায়। এ সময় তার খালা ও ছোটভাই এগিয়ে আসলে তাদেরকেও সে উপুর্যপরি কোপায়। এতে ঘটনাস্থলে তিনজনই মারা যান।
ঘটনার পর তুহিন বাড়ি থেকে পালিয়ে যায়। তার স্ত্রী বিষয়টি পরে গ্রামের লোকজন ও নতুন ভারেঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি আলম খানের কাছে জানায়। পরে খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে আসে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, পুলিশ সুপার জিহাদুল কবির ও তিনি ঘটনাস্থলে রয়েছেন। পরে এ ব্যাপারে তারা বিস্তারিত জানাবেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের