,

৩ বছরের মেয়েকে ৬ বছরের শিশুর যৌন নির্যাতন!

news-image

তিন বছরের এক মেয়ে শিশুকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে ছয় বছরের এক শিশুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত রোববার ভারতের বৃহত্তর নয়ডার ডানকৌর এলাকায়।

মেয়েটির পরিবারের অভিযোগ, বাড়ির বাইরে খেলার সময় ছেলে শিশুটি তাদের মেয়েকে একটি পরিত্যক্ত জায়গায় তার যৌনাঙ্গে কাঠজাতীয় কোনো বস্তুও ঢুকিয়ে দেয়।

মেয়েটির পরিবারের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার বিকেল ৪টা নাগাদ ঘটনা ঘটানোর পর মেয়েটি কাঁদতে শুরু করলে ছেলেটি সেখান থেকে পালিয়ে যায়। এর পর ছেলেটির বাড়িতে ঘটনাটি জানানো হলে দুই পরিবারের মধ্যে তুমুল বাগবিতণ্ডা বেধে যায়।

মেয়েটির বাবার বক্তব্য, ‘ছেলেটির পরিবার আমাদের সঙ্গে তর্ক করতে থাকে। আমাদের খুব খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হবে বলে হুমকিও দেয়। আমাদের রাস্তা আটকাতে আমাদের বাড়ির সামনে ওদের ট্রাক্টরটাও দাঁড় করিয়ে রেখেছিল। এর পরই পুলিশে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিই।’

এর আগে ওই শিশুটি তার ভাইঝিকেও যৌন নিগ্রহ করেছে বলে অভিযোগ করেন মেয়েটির বাবা।

এদিকে অভিযুক্ত শিশুর বাবা-মা জানায়, খেলতে খেলতে আঘাত লেগেছে মেয়ে শিশুটির। এ ব্যাপারে তাদের ছেলের কোনো হাত নেই।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো এফআইআর দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে ডানকৌর থানার স্টেশন কর্মকর্তা ফারমুদ আলি পুণ্ডির জানিয়েছেন, ‘অভিযোগ পেলেও আমরা এফআইআর দায়ের করিনি। যেহেতু সাত বছরের কম বয়সের শিশুর বিরুদ্ধে মামলা দায়েরের কোনো ধারা ভারতীয় দণ্ডবিধিতে নেই। দুটি পরিবার প্রতিবেশী। তদন্তে দেখা গেছে অভিযুক্ত শিশুর বয়স ৬।’

যদিও মেয়েটির পরিবার দাবি করছে, ছেলেটির বয়স ১০ বছরের আশেপাশে। ছেলেটির প্রকৃত বয়স জানার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নয়ডা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা।

এর আগে গত নভেম্বরে দিল্লিতে এরকমই একটি যৌন নিগ্রহের ঘটনায় এফআইআর দায়ের করে সমালোচনার মুখে পড়তে হয়েছিল পুলিশকে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের