,

ক্যানসারে আক্রান্ত সোনালি বেন্দ্রে

news-image

বিনোদন ডেস্ক:বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রে ক্যানসারে আক্রান্ত। বুধবার (৪ জুলাই) ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট দিয়ে সোনালী নিজেই এই খবরটি জানিয়েছেন। তার শরীরে ‘হাই গ্রেড ক্যানসার’ ধরা পড়েছে বলে জানান সোনালী।

সোনালি বেন্দ্রে তার পোস্টে লেখেন, জীবনে অনেক সময়ই অপ্রত্যাশিত কঠিন সংকটের মুখে পড়তে হয়। সম্প্রতি আমার হাই-গ্রেড ক্যানসার ধরা পড়েছে, যা ছড়িয়ে পড়েছে। আমি এই বিষয়টি আগে বুঝতেই পারিনি। সামান্য যন্ত্রণার জন্য কিছু পরীক্ষা করতে হয়। আর সেই পরীক্ষাতেই অপ্রত্যাশিত বিষয়টি ধরা পড়ে। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা আমার পাশে দাঁড়িয়েছে। এজন্য আমি ধন্য ও তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ’।

সোনালি আরো লেখেন, এক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। আমার চিকিত্সকরা সেই পরামর্শই দিয়েছেন। নিউইয়র্কে বর্তমানে আমার চিকিত্সা চলছে। আমি আশাবাদী এবং এই রোগের সঙ্গে প্রতিটি পদক্ষেপে লড়াই করতে আমি দৃঢ়সংকল্প। গত কয়েক দিনে আমি যে অভাবনীয় ভালোবাসা ও সমর্থন পাচ্ছি, এখন সেটাই সবচেয়ে বেশি সাহায্য করছে। এজন্য আমি কৃতজ্ঞ। আমি জানি, এই লড়াইয়ে আমার পাশে রয়েছে আমার পরিবার ও বন্ধুরা।

সোনালি বেন্দ্রে পঞ্চাশের বেশি সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া ভারতের বেশ কিছু রিয়্যালিটি শো’তে তিনি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘সরফারোস’, ‘কাল হো না হো’। ক্যারিয়ারে তিনি অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের