,

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

news-image

স্পোর্টস ডেস্ক:৩২টি দল নিয়ে শুরু হয়েছিল রাশিয়া বিশ্বকাপ। ইতোমধ্যেই বিদায় নিয়ে ফেললো মোট ২৪টি দল। রইল বাকি আর ৮টি। এই ৮টি দল নিয়েই ৬ জুলাই শুরু হবে কোয়ার্টার ফাইনালের খেলা। হবে সেমি ফাইনালে ওঠার হাড্ডাহাড্ডি লড়াই। দ্বিতীয় রাউন্ড শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নিশ্চিত হয়ে গেল কোয়ার্টারে কে কার মুখোমুখি হচ্ছে।

দ্বিতীয় রাউন্ডের প্রথম দিন মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ফ্রান্স এবং উরুগুয়ে ও পর্তুগাল। আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারিয়ে দিয়ে শেষ আট নিশ্চিত করে ফ্রান্স। অন্যদিকে পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে দিয়ে কোয়ার্টারে উঠে যায় উরুগুয়ে। কোয়ার্টারে মুখোমুখি হওয়ার কথা ফ্রান্স এবং উরুগুয়ের।

দ্বিতীয় দিন মাঠে নামেন স্পেন-রাশিয়া এবং ক্রোয়েশিয়া-ডেনমার্ক। ওইদিন নাটকীয়ভাবে টাইব্রেকারে স্পেনকে বিদায় করে দেয় স্বাগতিক রাশিয়া এবং একই নাটকীয় টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হেরে যায় ডেনমার্ক। শেষ আটে মুখোমুখি হচ্ছে এই দুই ম্যাচের বিজয়ী দল।

তৃতীয়দিন মুখোমুখি হয় ব্রাজিল-মেক্সিকো এবং বেলজিয়াম-জাপান। মেক্সিকোর বিপক্ষে নেইমার জাদুতে ২-০ গোলের দারুণ জয় পায় ব্রাজিল। অন্য ম্যাচে নাটকীয়ভাবে শেষ মুহূর্তে জাপানের স্বপ্ন ভেঙে কোয়ার্টার ফাইনালে উঠে যায় বেলজিয়াম। শেষ আটে মুখোমুখি হচ্ছে ব্রাজিল এবং বেলজিয়াম।

দ্বিতীয় রাউন্ডের শেষ দিনের দুই ম্যাচের প্রথমটিতে মুখোমুখি সুইজারল্যান্ড এবং সুইডেন। এই ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে উঠে যায় সুইজারল্যান্ড। শেষ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড এবং কলম্বিয়া। এই ম্যাচেও নাটকীয়তার পর নাটকীয়তা। রেফারির বদান্যতায় পেনাল্টিতে গোল পেল ইংল্যান্ড। খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার খানিক আগ মুহূর্তে হঠাৎ গোল দিয়ে বসে কলম্বিয়া।

শেষ পর্যন্ত খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েও আরও কেউ গোল করতে পারেনি। ফলে ফল নির্ধারে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই কলম্বিয়ার স্বপ্ন ভেঙে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় ইংল্যান্ড। ফলে কোয়ার্টার ফাইনালে সুইডেনের মুখোমুখি হবে ইংল্যান্ড।

কোয়ার্টার ফাইনালের সূচি
৬ জুলাই, রাত ৮টা, ফ্রান্স-উরুগুয়ে, নিঝনি নভগোরদ স্টেডিয়াম
৬ জুলাই, রাত ১২টা, ব্রাজিল-বেলজিয়াম, কাজান এরেনা
৭ জুলাই, রাত ৮টা, সুইডেন-ইংল্যান্ড, সামারা এরেনা
৭ জুলাই, রাত ১২টা, রাশিয়া-ক্রোয়েশিয়া, ফিশ্ট স্টেডিয়াম।

*সূচি বাংলাদেশ সময় অনুযায়ী।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর