,

৯৪৫ কোটি টাকা ঋণ বিতরণ করবে কর্মসংস্থান ব্যাংক

news-image

চলতি অর্থবছরে রাষ্টায়ত্ত বিশেষায়িত কর্মসংস্থান ব্যাংক মোট ৯৪৫ কোটি টাকা ঋণ বিতরণ করবে। এর বিপরীতে ঋণ আদায় করবে ৭১০ কোটি টাকা এবং খেলাপি ঋণ আদায় করবে ১০ কোটি টাকা। সরকারের সঙ্গে সম্পাদিতব্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় এসব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা যায়, চলতি ২০১৮-১৯ অর্থবছরে কর্মসংস্থান ব্যাংকের মোট ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৪৫ কোটি টাকা। এর মধ্যে দুগ্ধ উৎপাদন খাতে ২১৮ কোটি টাকা, অন্যান্য গবাদী পশু পালন খাতে ২৮৮ কোটি টাকা, চিংড়ি ও অন্যান্য মৎস্য চাষ খাতে ৮১ কোটি ৮০ লাখ টাকা, নার্সারি ও বনায়ন খাতে ৪ কোটি ২০ লাখ টাকা এবং অন্যান্য খাতে ৩৫৩ কোটি টাকা ঋণ বিতরণ করতে হবে।

অন্যদিকে চলতি অর্থবছরে ব্যাংকটিকে ১০ কোটি টাকা খেলাপি ঋণসহ মোট ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭২০ কোটি টাকা। এর মধ্যে দুগ্ধ উৎপাদন খাতে ১৪৯ কোটি টাকা, অন্যান্য গবাদী পশু পালন খাতে ২১৭ কোটি টাকা, চিংড়ি ও অন্যান্য মৎস্য চাষ খাতে ৬৫ কোটি টাকা, নার্সারি ও বনায়ন খাতে ২ কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে ২৭৭ কোটি টাকা ঋণ আদায় করতে হবে।

অন্যান্যের মধ্যে ব্যাংকটির শাখা অটোমেশনের সংখ্যা ৩০টিতে ও নতুন শাখা চালুর সংখ্যা ২৫টিতে উন্নীত করতে হবে। এছাড়া অভ্যন্তরীণ অডিট আপত্তি ৬০ শতাংশ, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন আপত্তি শতভাগ ও ব্যাংকের ১৬ শতাংশ মামলা নিষ্পত্তি করতে হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের