,

সব কর্মকাণ্ডে গতিশীলতা আনা ও সেবার মানোন্নয়ন আ.লীগ সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

news-image

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব কর্মকাণ্ডে গতিশীলতা আনা ও সেবার মানোন্নয়ন করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। তিনি বলেন, আন্তরিকতা থাকলে যে কোনো বাধা অতিক্রম করে সাফল্য অর্জন করা সম্ভব এবং এর জন্য দরকার আত্মবিশ্বাস, দৃঢ়তা ও পরিকল্পনা।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ, দুর্নীতি মু্ক্ত দেশ হিসেবে গড়ে তুলতে। আজকে আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি, মহাকাশ জয় করেছি। আমরা চাই দেশ আরো এগিয়ে যাক। এমডিজি বাস্তবায়ন যেমন আমরা করেছি। ইনশাল্লাহ আমরা এসডিজিও  বাস্তবায়ন করতে পারবো।

তিনি আরো বলেন, আমরা ক্ষমতা ভোগ করার জন্য রাজনীতি করি না। বরং দেশকে গড়ে তোলা, দেশের মানুষের কল্যাণ করা। সেই চিন্তা-ভাবনা থেকেই এ সরকারের রাজনীতি। আর্থ সামাজিক ও মানুষের জীবন যাত্রার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে এবং সফল হয়েছে।

অনুষ্ঠানে ২০১৮-১৯ অর্থবছরে ৫১টি মন্ত্রণালয় ও বিভাগ কি কাজ করবে মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে তার অঙ্গীকার নামা স্বাক্ষর করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব। অনুষ্ঠানে সরকারি কাজে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের সদ্ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে পঞ্চমবারের মতো মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই করে  মন্ত্রিপরিষদ বিভাগ

এসময় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সফলভাবে বাস্তবায়ন করায় তিন মন্ত্রণালয় ও বিভাগকে পুরস্কার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র: বিটিভি

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে