,

রাশিয়া বিশ্বকাপে কোন দল কত পাচ্ছে?

news-image

অনলাইন ডেস্ক: লেভানডোস্কির পোল্যান্ডের মতো সেনেগাল, সার্বিয়া, কোস্টা রিকা, দক্ষিণ কোরিয়া, জার্মানি, তিউনিসিয়া, পানামাও বিদায় নিয়েছে গ্রুপ পর্বেই। দেখা যাচ্ছে, গ্রুপ পর্বে ছিটকে যাওয়া সব দলের জন্য মোট পুরস্কারমূল্য ১২৮ মিলিয়ন ডলার।

শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। দ্বিতীয় রাউন্ডে বিদায় নেওয়া প্রত্যেক দল পাবে ১২ মিলিয়ন ডলার। দলগুলোর মোট পুরস্কারমূল্য ৯৬ মিলিয়ন ডলার।

প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে দুর্দান্ত লড়াই সত্ত্বেও ছিটকে গিয়েছে জাপান। বিদায় নিয়েছে স্পেন, ডেনমার্ক, মেক্সিকো, সুইজারল্যান্ড। এই রাউন্ডে বিদায় নেওয়া দলগুলোর মোট পুরস্কারমূল্য ৯৬ মিলিয়ন ডলার।

কোয়ার্টার ফাইনালে যে দলগুলো হারবে, সেই চার দল পাবে ১৬ মিলিয়ন ডলার করে। এই দলগুলোর জন্য মোট পুরস্কারমূল্য ৬৪ মিলিয়ন ডলার।

চতুর্থ স্থানে থাকা দল পাবে ২২ মিলিয়ন ডলার। চার বছর আগে ব্রাজিল ছিল চতুর্থ দল। তারা পেয়েছিল ২০ মিলিয়ন ডলার। এবার অঙ্ক বেড়েছে।

তৃতীয় স্থানে থাকা দল পাবে ২৪ মিলিয়ন ডলার। চার বছর আগে তৃতীয় স্থানে ছিল নেদারল্যান্ডস। তারা পেয়েছিল ২২ মিলিয়ন ডলার। এবার দুই মিলিয়ন ডলার বেড়েছে পুরস্কারমূল্য।

বিশ্বকাপ ফাইনালে হারার যন্ত্রণা কী, তা মেসির চেয়ে ভালো কেউ জানে না। চার বছর আগে রানার্স আপ হয়ে আর্জেন্টিনা পেয়েছিল ২৫ মিলিয়ন ডলার। এবার সেই অঙ্ক বেড়ে হচ্ছে ২৮ মিলিয়ন ডলার।

কে হবে এবারের বিশ্বচ্যাম্পিয়ন? ব্রাজিল কি পারবে ষষ্ঠ বারের জন্য ট্রফি জিততে? যে দলই জিতুক, তারা পাবে ৩৮ মিলিয়ন ডলার। গতবার চ্যাম্পিয়ন হয়ে জার্মানি পেয়েছিল ৩৫ মিলিয়ন ডলার।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর