,

রাজধানীতে বাসচাপায় পাঠাওয়ের আরোহী নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দর সড়কে বুধবার বাসচাপায় রাইড শেয়ারিং কোম্পানি পাঠাওয়ের এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলটির চালক।

বিমানবন্দর গোল চক্করের কাছে বুধবার সকাল ৯টা ২০ মিনিটে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আরোহী মোহাম্মদ নাজমুল হাসান ফুয়াদ (৩৫) এডিএন টেলিকম নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্তকর্তা ছিলেন।

রাইড শেয়ারিং কোম্পানির ওই মোটরসাইকেলে করে সকালে দক্ষিণখানের বাসা থেকে মহাখালীতে অফিসে যাওয়ার পথে বিআরটিসির একটি দোতলা বাস পেছন থেকে ওই মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ওই মোটরসাইকেলের চালকসহ আরোহী ছিটকে রাস্তায় পড়ে গেলে বাসটির একটি চাকা নাজমুলের মাথার ওপর দিয়ে চলে গেল ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় মোটরসাইকেলচালক মিরাজুল ইসলামও আহত হয়েছেন। তাকে হাসপাতাল পাঠানো হয়েছে। বিমানবন্দর থানার এসআই মো. শরিফ হোসেন জানান, পুলিশ বিআরটিসির বাসটি আটক ও চালক আজিজুল হক সোহাগকে গ্রেফতার করেছে। সূত্র: যুগান্তর

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের