,

স্বামী-স্ত্রীর পরিচয়ে দুই শিক্ষার্থীর বসবাস, অতঃপর…

news-image

স্বামী-স্ত্রীর মিথ্যা পরিচয়ে বসবাস করার অভিযোগে দুই শিক্ষার্থীসহ বাড়ির মালিককে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ জুলাই) সন্ধ্যায় রাজশাহীর বাঘা উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, অভিযুক্ত দু’জন এক সপ্তাহ আগে নিজেদেরকে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে রুম ভাড়া নিয়ে বসবাস করছিল। তবে আসলে তারা স্বামী-স্ত্রী কিনা এ বিষয়ে সন্দেহ হলে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে উপস্থিত হয়ে তাদের নিকাহনামা ও বিয়ের অন্যান্য কাগজপত্র দেখতে চাইলে তারা ব্যর্থ হন।

শিক্ষার্থীদের একজন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ও অন্যজন খড়খড়ি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

পরে, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ভ্যাম্যমান আদালত প্রত্যেকের ২০০ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করে। এরপর শিক্ষার্থীদের অভিভাবকরা হাজির হয়ে জরিমানার টাকা পরিশোধ করলে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের