,

শাহরুখের সঙ্গে শচীনের সেলফি

news-image

বিনোদন ডেস্ক: বলিউড তারকা শাহরুখ খান ও ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে এবার একফ্রেমে পাওয়া গেলো। গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে দেখা হয় এই দুই তারকাকে। সেখানে শাহরুখের সঙ্গে সেলফি তুলেন শচীন।

ছবিটি নিজের ইন্সটাগ্রাম ও টুইটারে শেয়ার করেছেন শচীন। শাহরুখকে মেনশন করে লিটল মাস্টার লিখেছেন, ‘যব শাহরুখ মেট শচীন।’

এই দুই তারকার ভক্তরা ছবিটি নিয়ে যে ভীষণ আগ্রহী হয়ে উঠেন, সেটা বোঝা গেলো ছবিটির লাইক-কমেন্টের সংখ্যা দেখে। মঙ্গলবার দুপুর পর্যন্ত ইনস্টাগ্রামে এই ছবিটিতে ৮ লাখ ১৬ হাজার জন লাইক দিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাইয়ে ভারতের অন্যতম ধনকুবের ও রিলায়েন্স গ্রুপের মালিক মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানি এবং শ্লোক মেহতার প্রি-এনগেজমেন্ট পার্টিতে যান শাহরুখ খান ও শচীন টেন্ডুলকার। সেখানে অনেক দিন পর দেখা হয় তাদের। মুহূর্তটিকে ক্যামেরাবন্দী করেন শচীন টেন্ডুলকার।

অনুষ্ঠানে শচীন টেন্ডুলকার এসেছিলেন মাথায় টুপি পরে। সেলফি তোলার সময় তিনি আরেকটি টুপি দেন শাহরুখকে। এরপর সেলফি তুলেছেন শচীন। ইনস্টাগ্রামে একই ফ্রেমে এই কিংবদন্তিকে দেখে ভক্তরা দারুণ পছন্দ করেছেন।
সেদিন মুকেশ আম্বানির বাসায় আয়োজিত আকাশ আম্বানি এবং শ্লোক মেহতার প্রি-এনগেজমেন্ট পার্টিতে আমন্ত্রিত হয়ে এসেছিলেন রাজনীতি, খেলাধুলা, চলচ্চিত্র, সঙ্গীতসহ বিভিন্ন মাধ্যমের উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের