,

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, অভিভাবক ও নাগরিক সমাজের প্রতিবাদ সভা পুলিশি বাধায় পণ্ড (ভিডিও)

news-image

সারা দেশে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেফতার ও নির্যাতনের বিরুদ্ধে ‘উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজের প্রতিবাদ সভা পুলিশের বাধায় প- হয়ে গেছে। পরে আটক করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রেহনুমা আহমেদ ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকি বিল্লাহকে। তবে কিছুক্ষণ পর তাদের ছেড়ে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজ। এ সময় ছাত্র-শিক্ষক, অবিভাবক, সংস্কৃতিকর্মী ও রাজনৈতিক দলের নেতাদের মানববন্ধনে দাঁড়াতে চাইলে পুলিশ বাধা দেয় এবংওই দুইজনকে আটক করে।

শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, জাবির অধ্যাপককে আটক করা হয়নি। তবে বাকি বিল্লাহকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে সমাবেশে অধ্যাপক রেহনুমা আহমেদ বলেন, আমরা চাই, অবিলম্বে আমাদের সন্তান, ছোট ভাইদের ওপর সরকারের প্রশ্রয়ে যে হামলা ও নির্যাতন হচ্ছে তা সম্পূর্ণরূপে বন্ধ করা হোক। স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব হামলায় জড়িতদের চিহ্নিত করে শাস্তি দেয়া হোক।

প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দেয়ার পর প্রায় তিন মাসেও এ বিষয়ে প্রজ্ঞাপন জারি না হওয়ায় গত শনিবার থেকে ফের আন্দোলনে নামে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা ছাত্রলীগের মারধরের শিকার হচ্ছেন। শনিবার ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় বেশ কয়েকজন আহত হন। এরপর রোববার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে গ্রেফতার করে পুলিশ।

https://youtu.be/DTnKtChEI-A

সোমবারও তাদের ওপর কেন্দ্রীয় শহীদ মিনারে হামলা চালানো হয়। সেখান থেকে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনকে আটক করা হয়। মঙ্গলবার ফারুক হোসেনসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

কোটা সংস্কারের আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ভাঙচুর ও গাড়ি পোড়ানোর দুই মামলায় তাদের কারাগারে পাঠানো হলো। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতে তাদের তিনজনকে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশর পরিদর্শক বাহাউদ্দীন ফারুকি। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। অপর দুইজন হলেন- তরিকুল ইসলাম (২২) জসিম উদ্দিন (২১)।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর