,

২৪ স্ত্রী ও ১৪৯ সন্তান তার! গৃহবন্দির আদেশ আদালতের

news-image

২৪ স্ত্রী রাখার দায়ে উইন্সটন ব্লাকমোর নামের ৬১ বছর বয়সী এক ব্যক্তিকে ছয়মাসের গৃহবন্দির আদেশ দিয়েছে ব্রিটিশ-কলম্বিয়া সুপ্রিম কোর্ট। তার ১৪৯ সন্তানও রয়েছে। সংবাদ মাধ্যম স্টার ভ্যানকুভারের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

জানা গেছে, বহুবিবাহের দায়ে সম্প্রতি দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন ব্রিটিশ-কলম্বিয়া সুপ্রিম কোর্টের বিচারপতি।উইন্সটন ব্লাকমোর ২৪ স্ত্রী এবং জেমস অলার নামের অপরজন ৫ স্ত্রী রাখার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।

ওই আদালত ব্লাকমোরকে ছয়মাসের গৃহবন্দির আদেশ দিয়েছে। আদেশে বলা হয়েছে, গৃহবন্দি থাকাকালীন ব্লাকমোর কাজের জন্য বাইরে যেতে পারবেন এবং জরুরী চিকিৎসা সেবা নিতে পারবেন।

এদিকে, একই আদালত জেমস অলারকে তিনমাসের গৃহবন্দির আদেশ দিয়েছে।

আদালতে বলেছে, ব্লাকমোরকে সর্বমোট ১৫০ ঘণ্টা এবং অলারকে ৭৫ ঘণ্টা জনসেবামূলক কাজ করতে হবে।

বিচারক বলেন, ব্লাকমোরের ১৪৯ জন সন্তান।ধর্মীয় বিশ্বাসই তাকে এ পথে পরিচালিত করেছে, সন্দেহ নেই।

সূত্র: ফক্স নিউজ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের