,

নেইমারের ‘অভিনয়’ নিয়ে যা বললেন ম্যারাডোনা

news-image

রাশিয়া বিশ্বকাপে সবচেয়ে আলোচিত ট্রলিং হলো ব্রাজিল সুপারস্টার নেইমারকে নিয়ে। গ্রুপ পর্বে স্বরূপে দেখা দিতে না পারলেও নক-আউটের প্রথম ম্যাচেই জ্বলে উঠেছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। মেক্সিকোকে হারিয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে তুললেন ব্রাজিলকে। এই ম্যাচ জয়ের পর নেইমারকে বেশ কিছু পরামর্শ দিলেন ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। সতর্কও করে দিলেন ব্রাজিলের সবচেয়ে বড় ভরসাকে।

রাশিয়া বিশ্বকাপে বারবার উঠে আসছে ব্রাজিলের দশ নম্বর জার্সিধারীর মাঠে পড়ে যাওয়া। সোমবার মেক্সিকোর বিপক্ষে গোল করে, গোল করিয়ে যতই নায়কের মর্যাদা পান নেইমার, মাঠে তার ফাউল আদায়ের চেষ্টা নিয়ে উঠছে প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হচ্ছেন তিনি। ৫৭ বছর বয়সী ম্যারাডোনার নজর এড়ায়নি বিষয়টি। তিনি তাই সতর্ক করে বললেন, মাঠে ‘নাটক’ করলে দেখতে হতে পারে কার্ড। ফলে, সমস্যায় পড়তে পারে দল।

এই কিংবদন্তি ফুটবলারের ভাষায়, ‘নেইমার এখন তারকা ফুটবলার। যদিও তার মধ্যে ঘাটতি আছে। তবে তার পরও নেইমার হলো তারকা। তাকে জানতে হবে যে, এখনকার দিনে অহেতুক ডাইভিংয়ের শাস্তি হল হলুদ কার্ড। ভিএআর চালু হয়েছে। কোস্টারিকার বিপক্ষে ইতিমধ্যেই ও হলুদ কার্ড দেখেছে। তার মাথার মধ্যে থাকা দুষ্টুমি চিন্তা এবার বদলাতে হবে।’

বিশ্বের সাবেক কিংবদন্তিদের অনেকেই বল পায়ে নেইমারের যেমন প্রশংসা করছেন, তেমনই নিন্দা করেছেন তার রেফারির দৃষ্টি আকর্ষণের চেষ্টার। অনেকেই বলছেন যে, নেইমারের আচরণে ব্রাজিলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ্যারি লিনেকার, অ্যালান শিয়েরাররা টুইটারে কড়া নিন্দা করেছেন। শিয়েরার বলেছেন, ‘নেইমার, এসব এবার বন্ধ কর। আমরা বিরক্ত হয়ে উঠেছি।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর