,

যে ইতিহাস বিশ্বকাপ জেতার স্বপ্ন যোগাচ্ছে ব্রাজিলকে

news-image

পেলে, সান্তোস, অরল্যালদো, দিদি, জিতোরা আজ থেকে ৬০ বছর আগে ইউরোপের মাটি থেকে বিশ্বকাপ জিতে ফিরেছিলেন নিজ দেশে। রাশিয়া বিশ্বকাপে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে পারবেন কি নেইমার, কৌতিনিয়ো, জেসুসরা! ইতোমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই বিশ্বকাপ অঘটনের বিশ্বকাপ। বড় দলগুলি মোটেও আশানুরূপ ফুটবল উপহার দিতে পারেননি এখনো। গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে জার্মানি। নক-আউট থেকে বিশ্বকাপ সফর শেষ হয়েছে আর্জেন্টিনা, পর্তুগাল ও স্পেনের। সোমবার মেক্সিকোর বিরুদ্ধে অবশ্য জয় পায় ব্রাজিল। তাই তারা এখনো টিকে আছে।

ইতিহাস বলে, ১৯৫৮ সালে সুইডেন থেকে বিশ্বকাপ নিয়ে দেশে ফিরেছিলেন পেলে-বেলিনিরা। তবে এবারের ব্রাজিল দলেও বিশ্বকাপে এগিয়ে যাওয়ার মত রসদ রয়েছে বলে মনে করছেন বিশেজ্ঞরা। গোলে পেয়েছেন কৌতিনিয়ো নেইমার। সার্বিয়া ম্যাচে গোল করেছেন পাউলিনহো এবং থিয়াগো সিলভা। বিশ্বকাপে এখন পর্যন্ত ১০০ শতাংশ দিতে পারেননি নেইমার। কিন্তু তাও চর্চায় রয়েছেন তিনি।

ইতিহাসকে আবারো নতুনে রূপ দিতে তাই এবার মরিয়া ব্রাজিল। সেই লক্ষ্য নিয়েই তারা রাশিয়াতে পা রেখেছিল। নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ জেতার অপার সুযোগ রয়েছে সেলেসাওদের সামনে। আর মাত্র তিনটি ম্যাচ জিতলেই সেই অধরাকে স্পর্শ করবে নেইমার, কৌতিনিয়ো, জেসুসরা। বলা যায় না সেই ইউরোপই আবার নেইমার, কৌতিনিয়োদের হাতে তুলে দিতে পারে বিশ্বকাপ। হতে পারে তাদের স্বপ্ন পুরন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের