,

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পলিত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এনটিভির ১৬বছর পদার্পণ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, দুইবার আগুনে পুড়ে প্রতিষ্ঠানটির ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও তাদের দক্ষতায় পূনরায় ঘুড়ে দাড়িয়েছে, তারা এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। স্থানীয় সমস্যা তুলে ধরার পাশাপাশি উন্নয়ন মূলক কর্মকান্ড সঠিক ভাবে তুলে ধরে দেশের উন্নয়নের ভুমিকা রাখবে। তিনি আজ মঙ্গলবার এনটিভির বর্ষপূর্তি উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।

এতে স্বাগত বক্তব্য রাখেন এনটিভির ব্রাহ্মণবাড়িয়ার স্টাফ রির্পোটার শিহাব উদ্দিন বিপু। সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এএসএম শফিউল্লাহ সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, জেলা নাগরিক সমাজের সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, প্রেসক্লাব সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, জেলা বিএমএর সধারন সম্পাদক ডাঃ আবু সাঈদ প্রমুখ।

এতে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আবদুর নুর, আ.ফ.ম কাউসার এমরান, রিয়াজ উদ্দিন জামি, মুক্তিযোদ্ধার কমান্ডার আবু হুরায়রা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক আল আমিন শাহিন। পরে প্রধান অতিথি প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এর আগে সকাল স্থানীয় সরকারী মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা