,

‘নাটুকে’ নেইমারে তৃপ্ত ব্রাজিল: বিরক্ত বিশ্ব

news-image

‘নেইমার ব্রাজিলকে তৃপ্তি দিয়েছেন কিন্তু বিশ্বকে বিরক্ত করেছেন’। এ শিরোনামটি ব্যবহার করেছেন খোদ ব্রাজিলের পত্রিকা ‘গ্লোবো’। পত্রিকাটি মাঠে নেইমারের ‘কাণ্ডকারখানা’র কয়েকটি ছবি দিয়ে এমনটাই বলেছে।

তাদের মতে, ‘নেইমারের কীর্তি ছিলো নিখুঁত কিন্তু বিরক্তিকর’। যদিও এ মূহুর্তে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়টির নাম নেইমার আর কোনও তর্ক ছাড়াই বলতে হয় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিদায়ের পর বিশ্বকাপে টিকে থাকা একমাত্র সুপারস্টার।

পারফরমেন্সের কারণেই সোমবারের খেলায় তিনিই ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমনকি দলের ২-০ গোলের দারুণ বিজয়েও তার অবদানই বেশি। তারপরেও নিরপেক্ষ বিশ্লেষকদের মধ্যে এখনো মোটেও জনপ্রিয় নন নেইমার।

তবে দলের জয়ে অসাধারণ অবদান তারই। বল নিয়ে কসরত দেখিয়ে জায়গা বের করা দেখিয়েছেন তিনি। গতির সাথে স্কিল, বুদ্ধিমত্তার সাথে পেছনে পাস দেয়ার মাধ্যমে প্রথম গোলটির ক্ষেত্র তিনিই তৈরি করেছেন সোমবার সন্ধ্যায়।

কিন্তু সেখানে কিছুটা বিরক্তি আর নাটকও ছিলো যদিও এটা হতে পারে সামান্য সুবিধা আদায়ের চেষ্টা যা সত্যিই ফুটবল মূল্যবোধের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে অনেকে মনে করেন।

মেক্সিকোর ফুল ব্যাক মিগুয়েল লায়ুন যখন ভদ্রভাবেই তার গোড়ালিতে পা রাখলেন তখনি নেইমার শুরু করলেন গড়াগড়ি যেন প্রচণ্ড ব্যথায় কাতর হয়ে পড়েছেন তিনি। এটা সবারই দৃষ্টি আকর্ষণ করেছে: তার টীম মেটস, মেক্সিকোর খেলোয়াড়, রেফারি ও সহকারীরা,কর্মকর্তাসহ সবাই জড়িয়ে পড়েন এ ঘটনায়।

প্রেস বক্সে বিবিসি সাংবাদিকের পাশে থাকা এক জার্মান সাংবাদিকের নির্ভার মন্তব্য ছিলো; ‘এটা নেইমার’।

আর এই নেইমার ও ব্রাজিলই শুক্রবার শেষ আটের খেলায় মুখোমুখি হবে বেলজিয়ামের এবং ২৬ বছর বয়সী এই পিএসজি তারকাই খেলার সেরা খেলোয়াড় হয়েছেন।

সে কারণে পরে সাক্ষাৎকার দিতে আসার পর এ বিষয়ক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাকে। তবে এর উত্তর দিয়েছেন কোচ তিতে। তিনি বলেন, ‘তারা তাকে পা দিয়ে মারিয়েছে। আমি বড় পর্দায় দেখেছি’।

পরে নেইমার প্রশ্নকর্তাকে বলেন, ‘এটা আমাকে ছোটো করার আরও অপপ্রয়াস ছাড়া আর কিছুই নয়। তবে সমালোচনা বা প্রশংসাকে আমি কেয়ার করিনা। গত দুটি ম্যাচের পর আমি প্রেসের সাথে কথা বলিনি, কারণ আমি সেটি চাইনি। আমাকে শুধু খেলতে হবে, টীম-মেটদের সহায়তা করতে হবে ও দলকে সাহায্য করতে হবে।’

কিন্তু সবাই বিষয়টিকে এতো সহজ করে দেখছেন না।

বিবিসি রেডিও ফাইভে অ্যাস্টন ভিলার সাবেক খেলোয়াড় ডিওন ডাবলিন বলেছেন,‘নেইমারের জন্য আমি বিব্রত। তিনি বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। কিন্তু তিনি যখন মাঠে গড়াগড়ি খান সেটা মেনে নিতে পারিনা।’

নেইমারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কাম অন ইয়াংম্যান। তুমি তার চেয়ে ভালো খেলোয়াড়। উঠে আসো এবং খেলো।’

মেক্সিকোর সাথে ম্যাচের পর নেইমারকে নিয়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠেছে। সুইজারল্যান্ডের সাথে ১-১ গোলে ড্রয়ের পর তার মাঠে নাটকীয় গড়াগড়ির ছবিই বেশি শেয়ার হয়েছে টুইটারে। কোস্টা রিকার বিরুদ্ধে ইনজুরি টাইমের গোলে জয়ের পর নেইমার কেনো কাঁদলেন সেটিও নিয়ে নানা কথা আছে।

গত বিশ্বকাপেই নিজেদের মাটিতে জার্মানির কাছে ৭-১ গোলে পরাজয়ের পর এবারের কোয়ার্টার ফাইনাল ব্রাজিলের অনেকের কাছেই এমন আবেগের। এবারও কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে দলটি।

দেখা যাক পরের খেলায় কি করেন নেইমার।

সূত্র: বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা