,

শেষপর্যন্ত টিকে গেলো মেরকেলের জোট সরকার!

news-image

পদত্যাগের হুমকি দেওয়া জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী হোর্সট সিহোফারের সঙ্গে সমঝোতার পর শেষপর্যন্ত টিকে গেলো দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের জোট সরকার। সোমবার মেরকেলের সঙ্গে ৫ ঘণ্টার দীর্ঘ আলোচনার মধ্যদিয়ে পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন সিহোফার।

এর আগে, রোববার মেরকেলের বিরুদ্ধে অভিবাসন পরিস্থিতি সামলাতে সম্পূর্ণ ব্যর্থ হওয়ার অভিযোগ এনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও নিজদলের প্রধান দু’টি পদ থেকেই বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন সিহোফার। তিনি মেরকেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন অব জার্মানি-সিডিইউ’র শরিক ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন-সিএসইউ দলের প্রভাবশালী নেতা।

আলোচনার পর সিহোফার বলেন, ‘আমরা আলোচনার পর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চুক্তিতে পৌঁছেছি। চুক্তিতে আমরা ভবিষ্যতে জার্মানি-অস্ট্রিয়া সীমান্তে কিভাবে অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ বন্ধ করতে পারবো সেবিষয়ে উল্লেখ রয়েছে।’

রোববার মেরকেলের দল সিডিইউ অভিবাসন ইস্যুতে মেরকেলের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে একটি প্রস্তাব পাস করে। সিডিইউ জেনারেল সেক্রেটারি অ্যানেগ্রেট ক্রাম্প-কারেনব্যুয়ের বলেন, তার দল মনে করে এই মুহূর্তে অভিবাসন ইস্যু সংক্রান্ত সমস্যা সমাধানে অবশ্যই ইইউ’র হস্তক্ষেপ প্রয়োজন। তবে, পরবর্তীতে সিডিইউ’র অঙ্গসংগঠন সিএসইউ জানায়, অভিবাসন বিষয়ে মেরকেলের অবস্থানের প্রতি কোনও আস্থা নেই তাদের। রয়টার্স

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা