,

স্বামীকে নিয়ে নতুন সংসারে মাহি

news-image

স্বামীকে নিয়ে নতুন করে সংসার শুরু করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। বিয়ের পরে সিলেটে শ্বশুরালয়ে ছিলেন অনেক দিন। এরপর আবারও সিনেমায় নিয়মিত হন। ঢাকায় আসলে মা-বাবার সঙ্গেই থাকতে হত তাকে। নিজের একটা আলাদা বাড়ি হবে এমন স্বপ্ন দেখেন প্রতিটা নারীই। সেই স্বপ্নটা এবার পূর্ণ হল মাহির। স্বামী পারভেজ মাহমুদ অপুকে নিয়ে নতুন ফ্ল্যাটে উঠেছেন তিনি।

নিজেদের ফ্ল্যাট সাজিয়েছেন মনের মতো করে। সাজানো গুছানো এই ঘরের ছবি নিজেই ফেসবুকে পোস্ট করেছেন এই নায়িকা। ক্যাপশনে স্বামীকে ট্যাগ করে লেখেন, ‘মাহি-অপুর সংসার। আজ থেকে আমি আর তুমি।’

নিজের সংসার সাজানো, দেবরের বিয়ে, ঈদ সব মিলিয়ে অনেক দিন কোনো শুটিংয়ে পাওয়া যায়নি মাহিকে। বর্তমানে হাতে কয়েকটি সিনেমা আছে তার। শিগগিরই অভিনয়ে ফিরবেন আবুল কালাম আজাদের ‘ও মাই লাভ’ সিনেমার মাধ্যমে। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন কলকাতার একজন নায়ক।

সম্প্রতি জান্নাত, পবিত্র ভালোবাসা ও তুই শুধু আমার সিনেমার টিজার-ট্রেলারে দেখা গেছে মাহিকে। এর মধ্যে ২৭ জুলাই মুক্তি পাবে ‘জান্নাত’ সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা