,

১ লাখ ২৫ হাজার কোটি টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করবে এমআরএ

news-image

চলতি অর্থবছরে বিভিন্ন খাতে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করবে রাষ্ট্রায়ত্ত ‘মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি’ (এমআরএ)। অন্যদিকে বিতরণকৃত ক্ষুদ্র ঋণ আদায় করবে ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। সরকারের সঙ্গে সম্পাদিতব্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় এ পরিমাণ ঋণ বিতরণ ও আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা যায়, চলতি ২০১৮-১৯ অর্থবছরে এমআরএ ৩০৫টি ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠান পরিদর্শন করবে। অন্যান্যের মধ্যে পরিদর্শন আপত্তি নিষ্পত্তি করতে হবে ৭৪ শতাংশ, সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর দাখিলকৃত নিরীক্ষা প্রতিবেদন ৯০ শতাংশ বিশ্লেষণ সম্পন্ন করতে হবে এবং প্রতিষ্ঠানগুলোর সনদ প্রাপ্তির আবেদনের ৯১ শতাংশ আবেদন নিষ্পত্তি করতে হবে। এছাড়া এমআরএ’র সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোতে কর্মরত ৭০০ জন কর্মীকে প্রশিক্ষণ দিতে হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের