,

দুই টেস্টের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

news-image

স্পোর্টস ডেস্ক: ক্যারিবীয়রা গত মাসেই লঙ্কানদের বিপক্ষে খেলেছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। এক ম্যাচ ড্র হলেও ১-১ এ সিরিজ ড্র করেছে দুই দল। বলা যায় ওয়েস্ট ইন্ডিজ দল আপাতত টেস্ট মেজাজ নিয়েই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে।

আগামীকাল বুধবার বাংলাদেশ সময় রাত আটটায় অ্যান্টিগায় শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।
তার আগে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দলে ফিরেছে শিমরন হেটমেয়ার। বাঁহাতি এই ব্যাটসম্যান লঙ্কানদের বিপক্ষে খেলতে পারেননি অসুস্থতার কারণে।
ওয়েস্ট ইন্ডিজ দল

ওয়েস্ট ইন্ডিজের ১৩ সদস্যের দলে আছেন জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ক্রেইগ ব্রেথওয়েট, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, শেন ডওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমেয়ার, শাই হোপ, কিমো পল, কিরেন পাওয়েল, কেমার রোচ, ডেভন স্মিথ।

বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ রাহী, নাজমুল হোসেন শান্ত ও শফিউল ইসলাম।
স্ট্যান্ড বাই: ইয়াসিন আরাফাত মিশু, আবু হায়দার রনি, নাঈম হাসান, মোসাদ্দেক হোসেন ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট ম্যাচ ছাড়াও রয়েছে তিনটি একদিনের ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের