,

বাজার কাঁপাতে এসেছে আসুসের গেমিং ফোন

news-image

অনলাইন ডেস্ক: আসুস আরওজি একেবারে ভিন্ন ধরনের এক ফোন নিয়ে এসেছে। ফোনটি একটি গেমিং ফোন, যার বৈশিষ্ট্যগুলি আক্ষরিক অর্থেই সেরা।

কোয়ালকম স্ন্যাপড্রাগনের একেবারে নতুন প্রসেসর ৮৪৫ এতে ব্যবহার করা হয়েছে, যা এই মুহূর্তে সব থেকে দ্রুত এবং শক্তিশালী প্রসেসর। এর ৮টি কোরের মধ্যে ৪টি প্রায় ৩ গিগাহার্টজ এবং বাকি ৪টি ১.৭ গিগাহার্টজ স্পিডে চলবে।

ফোনের ৬ ইঞ্চি ডিসপ্লের রিজলিউশন হল ১০৮০ * ২১৬০ (১৮:৯)। এতে দ্রুততম ৮ জিবি র্যাম এবং ১২৮ অথবা ৫১২ জিবি স্টোরেজের সুযোগ রয়েছে। সাধারণ ফোনের স্ক্রিন ৬০ হার্টজ হলেও এই ফোনের ক্ষেত্রে তা ৯০ হার্টজ, অর্থাৎ সব কিছু আরও মসৃণ এবং দ্রুত দেখাবে, যা গেম খেলার পক্ষে খুব আকর্ষণীয়।

এই ফোনে আলাদা করে আপনি বিভিন্ন মডিউল লাগাতে পারবেন, যা দিয়ে আপনি ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন, ফোনের সঙ্গে কিবোর্ড মাউজ লাগিয়ে যে কোনও মনিটর বা টিভিতে লাগিয়ে বড় স্ক্রিনে খেলার মজা পাবেন। কুইক চার্জার প্রযুক্তির ফলে অল্প সময়েই ফোনের ব্যাটারি চার্জ দিয়ে নিতে পারবেন। বিভিন্ন বেঞ্চমার্ক সফটওয়্যারগুলিতে এই ফোনের উপস্থিতি সবার ওপরে। অনুমান করা হচ্ছে, আজ পর্যন্ত বাজারে উপস্থিত সমস্ত ফোনের থেকে এটি দ্রুত হবে।

২০১৮ সালের শেষের দিকে জনসাধারণের জন্য এই ফোন আসতে চলেছে। তবে প্রথম দেখাতেই এটি বিশ্বের বড় বড় ফোন নির্মাণকারী থেকে ব্যবহারকারী— সকলকে চমকে দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না । সংস্থা দাম এখনও প্রকাশ করেনি, তবে অনুমান করা যায় দামের দিক থেকেও এটি সেরাদের মধ্যেই থাকবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর