,

লিভারপুলের সঙ্গে নতুন চুক্তিতে সালাহ

news-image

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলা শেষে চলছে নক আউট পর্ব। প্রতিটি ম্যাচেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই ছিটকে গেছে মিশর। দলটির সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহ বিশ্বকাপে তার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হওয়ায় দলও বিদায় নিয়েছে দ্রুতই। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল সালাহকে হতাশ করেনি। গত মৌসুমে ৪৪ গোল করা সালাহকে আরও ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে প্রিমিয়ার লিগের প্রথম সারির ক্লাবটি। ২০২৩ সাল পর্যন্ত অ্যানফিল্ডে থাকবেন মিশরের এই ফরোয়ার্ড।

সোমবার ক্লাবের ওয়েবসাইটে সালাহর নতুন চুক্তির খবরটি জানানো হয়। গত বছরের জুনে ইতালিয়ান ক্লাব রোমা থেকে প্রায় চার কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে লিভারপুলে যোগ দেন ২৬ বছর বয়সী এই তারকা। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে অভিষেক মৌসুমটা দুর্দান্ত কাটে তার; সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২ ম্যাচ খেলে করেন ৪৪ গোল। দলকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তুলতে রাখেন বড় অবদান।

প্রিমিয়ার লিগের গত মৌসুমে ৩২ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জেতেন সালাহ। ৩৮ ম্যাচের লিগে এটি সর্বোচ্চ গোলের রেকর্ড।

২০১৭-১৮ মৌসুম জুড়ে ধারাবাহিকভাবে ভালো খেলে খেলোয়াড়দের ভোটে ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতার পাশাপাশি ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের ভোটেও বর্ষসেরা হন সালাহ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের