,

টাইব্রেকার আতঙ্কে ভুগছে ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের আসরে টানা ২০ বছর কোয়ার্টার ফাইনালের গণ্ডি পার হতে পারেনি ইংল্যান্ড। প্রতিবারই ফেভারিট হিসেবে এসেও ব্যর্থতা নিয়ে টুর্নামেন্ট ছাড়ে দলটি। তবে তারুণ্যের শক্তিতে বলীয়ান হয়ে এবার হ্যারি কেইনের দল দেখছে বিশ্বকাপ স্বপ্ন। আর সেই চ্যালেঞ্জকে সামনে রেখেই আজ নকআউট পর্বে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড।

ইতিহাস অবশ্য এগিয়ে রাখছে ইংল্যান্ডকেই। দুই দলের পাঁচবারের দেখায় কলম্বিয়া কখনো হারাতে পারেনি ইংলিশদের। ‘থ্রি লায়ন্স’ জিতেছে তিন ম্যাচ, ড্র দুটি। সবশেষ ২০০৫ সালে নিউ জার্সির প্রীতি ম্যাচে মাইকেল ওয়েনের হ্যাটট্রিকে জিতেছিল ৩-২ গোলে। বিশ্বকাপে সবশেষ দেখা ১৯৯৮ সালে। ড্যারেন আন্ডারটন ও ডেভিড বেকহামের গোলে জয় ২-০ ব্যবধানে। সেই দলে ছিলেন বর্তমান কোচ গ্যারেথ সাউথগেট। কিন্তু ছিলেন বেঞ্চেই।

এদিকে নক আউট বারবারই ভুগিয়েছে ইংল্যান্ডকে। ১৯৬৬ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর নক আউটে তাদের ৫০ শতাংশ ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে। এর তিনটি গড়িয়েছে টাইব্রেকারে, হারতে হয়েছে সবগুলো! ১৯৯০ সালে জার্মানি, ১৯৯৮ আর্জেন্টিনা আর ২০০৬ বিশ্বকাপে বাদ পড়তে হয় পর্তুগালের কাছে হেরে।

ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড ক্যারিয়ারে ৩৬ পেনাল্টির ঠেকিয়েছেন মাত্র পাঁচটি। কলম্বিয়ার দাভিদ ওসপিনার রেকর্ডও আহামরি নয়। ক্যারিয়ারে ৩৮ পেনাল্টির মাত্র তিনটি ঠেকিয়েছেন তিনি। পিকফোর্ডের উচ্চতা ১.৮৫ মিটার আর ওসপিনার ১.৮৩ মিটার। এটাই সমস্যা দুই কোচের। সূত্র: এএফপি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের