,

হাতে লেখা নোট, ১১ মৃত্যুর রহস্যে নতুন মোড়

news-image

হাতে লেখা নোটের সূত্র ধরে ভারতের রাজধানী দিল্লিতে একই পরিবারের ১১ জনের মৃত্যুর ঘটনা তদন্ত নতুন মোড় নিয়েছে।

ওই বাড়িতে দুটি খাতায় পাওয়া একগুচ্ছ হাতে লেখা নোটের একটিতে লেখা ছিল, ‘মানবদেহ অস্থায়ী। চোখ ও মুখ ঢেকে রাখার মাধ্যমে একজন তার ভয়কে জয় করতে পারে।’

১ জুলাই, রবিবার সকালে দিল্লির বুরারিরের এক বাড়ি থেকে একই পরিবারের সাত নারী ও চার পুরুষের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের মধ্যে ১০ জনের মৃতদেহ রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় এবং একজনের মৃতদেহ মেঝেতে পড়ে ছিল।

মরদেহগুলোর মুখ ও চোখ বাঁধা ছিল এবং গলায় শ্বাসরোধের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করে, পরিবারের এক সদস্য ১০জনকে হত্যা করে পরে নিজে আত্মহত্যা করেছেন।

চাঞ্চল্যকর এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। তবে হাতে লেখা নোট পাওয়ার পরে এটা সমঝোতার মাধ্যমে আত্মহত্যার ঘটনাও হতে পারে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা।

প্রতিবেশীরা জানিয়েছেন, পরিবারটি ধর্মভীরু ছিল। প্রতিদিন বাড়ির বাইরের একটি বোর্ডে ধর্মীয় ‘শ্লোক’ লিখে রাখত তারা। ওই বাড়িতে পাওয়া হাতে লেখা নোটগুলোতে এমন কিছু অতীন্দ্রিয় বিশ্বাসের কথাও বলা আছে।

এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘‘কোনো ব্যক্তি কীভাবে ‘পরিত্রাণ লাভ’ করতে পারেন এবং ‘মানবদেহ অস্থায়ী কিন্তু আত্মা সবসময় বেঁচে থাকবে’ এমন সব বিষয় লেখা রয়েছে নোটগুলোতে।’’

কোনো ধর্মগুরু বা গোপন ধর্মীয় সংগঠনের সঙ্গে পরিবারটির সম্পর্ক ছিল কি না তা তদন্ত করে দেখছে পুলিশ।

দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) অলোক কুমার বলেন, ‘১০টি মৃতদেহ যে অবস্থায় পাওয়া গেছে তার সঙ্গে ওই নোটের বর্ণনা অনেকটাই মিলে যায়।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর