,

ব্রাজিল-মেক্সিকো: কোন দল বেছে নিল জ্যোতিষী বিড়াল?

news-image

জোতিষী অক্টোপাস পলের কথা মনে আছে? ২০১০ সালে যাকে নিয়ে তুমুল হৈচৈ হয়েছিল? সেমিফাইনাল, ফাইনালসহ ওই বিশ্বকাপের প্রায় প্রতিটি ম্যাচের সঠিক ভবিষ্যদ্বাণী করে সাড়া ফেলে দিয়েছিল জার্মান অক্টোপাসটি। ২০১৪ বিশ্বকাপে অবশ্য আনুষ্ঠানিক কোনো ভবিতব্য নির্দেশক নির্ধারণ করা হয়নি।কিন্তু চলমান রাশিয়া বিশ্বকাপে ঠিকই গণকের ব্যবস্থা রেখেছে আয়োজক কর্তৃপক্ষ। তারা আনুষ্ঠানিকভাবে একটি বিড়ালকে নির্ধারণ করেছিল ভবিষ্যদ্বাণী করার জন্য। গ্রিক পুরাণের বিখ্যাত চরিত্র অ্যাকিলিসের নামে তার নাম, ‘অ্যাকিলিস দ্য ক্যাট’।

অ্যাকিলিস বিশ্বকাপের প্রতিটি ম্যাচের আগেই ভবিষ্যদ্বাণী করছে। প্রায় সবকটি ম্যাচেই তার ভবিষ্যদ্বাণী মিলে যায়। আবার কিছু ম্যাচে এর ব্যত্যয়ও ঘটে। ২ জুলাই, সোমবার ব্রাজিল বনাম মেক্সিকোর নকআউট পর্বের ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে অ্যাকিলিস।ব্রাজিল-মেক্সিকো ম্যাচ শুরুর আগে নেইমারদের সুসংবাদই দিল জ্যোতিষী অ্যাকিলিস। এই ম্যাচে ব্রাজিলকেই এগিয়ে রাখছে এই রুশ বিড়াল।

একটি ভিডিওতে দেখা যায়, ব্রাজিল ও মেক্সিকোর পতাকা দেওয়া একটি পাত্রের দুই স্থানে খাবার রেখে তার সামনে অ্যাকিলিসকে ছেড়ে দেওয়া হয়। বিন্দুমাত্র অপেক্ষা না করে ব্রাজিলের পতাকা থাকা স্থান থেকে খাবার বেছে নিয়ে নেইমারদেরকে সম্ভাব্য জয়ী দল বলে জানিয়েছে ওই বিড়াল।যদিও সাদা রঙের বিড়ালটা বধির। তবে এই গণক বিড়ালই বলে কে হবে রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন। একই সঙ্গে নির্দিষ্ট দিনের ম্যাচে জিতবে কোন দল? গত বছর রাশিয়ায় অনুষ্ঠিত ফিফা কনফেডারেশন্স কাপেও ভবিষ্যদ্বাণী করেছিল এই বিড়ালটি। সেখানে চার ম্যাচের মধ্যে তিনটিতেই নিখুঁত ভবিষ্যদ্বাণী করেছিল বিড়ালটি।নীল চোখের এই বিড়ালটি খাদ্য ভর্তি দুটি পাত্র থেকে একটিকে বেছে নেয়। পাত্র দুটিতে প্রতিদ্বন্দ্বী দুটি দেশের নাম ও পতাকা থাকে। এ ছাড়া জ্যোতিষী বিড়াল অ্যাকিলিসকে দেওয়া হয়েছে একটি ফান আইডি, পাসপোর্ট। এতে করে যেকোনো স্টেডিয়ামে অবাধ বিচরণ করতে পারে সে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর