,

ক্যামেরার সামনেই পরিণীতির ‘হুক’ লাগিয়ে দিলেন সিদ্ধার্থ (ভিডিও)

news-image

ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানির ছেলের এনগেজমেন্ট পার্টিতে উপস্থিত হয়েছিলেন বলিউডের ছোট-বড় তারকারা। একের পর এক ট্র্যাডিশনাল সাজে গাড়ি থেকে নেমে ক্যামেরায় পোজ দেন প্রত্যেকে। আর এর মাঝেই সবার অগোচরে ধরা পড়লেন পরিণীতি চোপড়া ও সিদ্ধার্থ মালহোত্রা।
গতকাল রোববার পার্টিতে একটি প্যান্ট স্টাইলের শাড়ি পরেছিলেন পরিনীতি। সাদা-কালো এই আউটফিটে বেশ ট্রেন্ডি লাগছিল নায়িকাকে। এই ইউনিক ডিজাইনের শাড়ি পরে প্রথম থেকেই ক্যামেরা সামনে খানিকটা অস্বস্তিতে দেখাচ্ছিল তাকে। গাড়ি থেকে নামার সময়ই বারবার নিজের কোমড়ের বেল্টটা ঠিক করছিলেন। পিঠেও হাত দিয়েছেন কয়েকবার।

কোমড়ের ওয়েস্টব্যান্ড নিয়ে নাজেহাল হয়ে পড়েছিলেন এই অভিনেত্রীর। হাঁটতে চলতে গেলেই ওয়েস্টব্যান্ডটা নিচে নেমে যাওয়ায় নিজেকে কোনোভাবে সামলাতে পারছিলেন না তিনি।
পরিণীতির এই সমস্যা দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। বেল্ট ঠিক করে হুক লাগিয়ে দিলেন তিনি। সঙ্গে সঙ্গেই পাপ্পারাজীদের ক্যামেরায় ধরা পড়ে সেই ক্যানডিড মুহূর্তটি।
অসংখ্য ক্যামেরার সামনে সিদ্ধার্থও একটুও ঘাবড়াননি। পরিণীতিকে আলাদা করে সাইডে নিয়ে গিয়েও হুকটি লাগিয়ে দেন তিনি।
যদিও ঘটনাটি অনেকেরই চোখে লেগেছে। ইতিমধ্যেই এই অভিনেতার সাহায্যকেও বাঁকা চোখে দেখছে মানুষ। ব্যাপারটাকে বিকৃত করে অনেকেই কমেন্ট করছে। এর আগে ‘হাছি তো ফাছি’ ছবির ফ্ল্যাশব্যাকে চলে গিয়েছে তাদের ফ্যানেরা। ছবিতে পরিণীতি ও সিদ্ধার্থের একটি দৃশ্যের কথা মনে করিয়ে দেয় এই ঘটনা। সেই দৃশ্যে সিদ্ধার্থ,পরিণীতির ব্লাউজের হুক আটকে দিচ্ছিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের