,

মেক্সিকোর বিপক্ষে নামার আগে ব্রাজিল দলে ডোপিং খড়্গ!

news-image

রাশিয়া বিশ্বকাপের নকআউট পর্বে আজ মাঠে নামছে ব্রাজিল। মেক্সিকোর বিপক্ষে খেলার আগে তাদের বেশ পরিশ্রম করিয়েছেন কোচ তিতে। কিন্তু ম্যাচের আগেই নেইমাররা পড়েছেন ডোপিং খড়্গে।

জার্মানের একটি টেলিভিশন সংস্থা জানিয়েছে, ব্রাজিলের ফুটবল দলে ডোপিং নিয়ে একটি ধারাবাহিক সম্প্রচার করবে তারা। মেক্সিকোর বিপক্ষে ম্যাচের আগেই তারা ধারাবাহিকটি সম্প্রচার করবে।

জার্মান সাংবাদিক হজো সেপেলত তার এক টুইটে বলেছেন, ‘চার বছর আগে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল জার্মানরা। এবার হেক্সা পেতে মরিয়া সেলেসাওরা। জানা গেছে, ব্রাজিলিয়ান চিকিৎসক হুলিও আলভেস নাকি সেলেসাওদের ড্রাগ সরবরাহ করছেন দীর্ঘদিন ধরে। তাই মেক্সিকোর বিপক্ষে নামার আগে তারা কোনো ষড়যন্ত্র করছে কিনা তা উদঘাটন করতেই এই ডোপিং ধারাবাহিক।’

জার্মান টেলিভিশন এআরডিতে প্রচারিত হবে ব্রাজিলিয় ফুটবলের ডোপিং নিয়ে বিশেষ এই ধারাবাহিকটি।

বিশেষজ্ঞরা মনে করছেন, ব্রাজিলের জাতীয় ফুটবল দলে যদি সত্যি ডোপিং হয়ে থাকে তবে এআরডির এই ধারাবাহিকটির মাধ্যমে দলের নানা অন্ধকার দিক সম্পর্কে জানতে পারবেন সমর্থকরা। সে কারণেই বিশ্বকাপে ব্রাজিলের নক আউট ম্যাচের আগের দিনটাকেই বেছে নিয়েছে জার্মান সাংবাদিকরা।

উল্লেখ্য, ২০১৪ সালে সরকারি পৃষ্ঠপোষকতায় রুশ অ্যাথলেটিকসের ডোপিং নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রচারিত হয়েছিল জার্মান টিভি এআরডিতেই। ক্রীড়াজগতে বড় আলোড়ন ফেলে দিয়েছিল সে সময়কার ডোপিং ভিত্তিক ধারাবাহিকটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের