,

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে চীনের সাহায্য চায় উত্তর কোরিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দেশের ওপর আরোপিত মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যহারে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সহায়তা চেয়েছেন। জাপানের ‘ইউমিউরি’ পত্রিকা আজ রোববার এ খবর জানিয়েছে। খবর পার্সটুডের।

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দৈনিক ইউমিউরি জানিয়েছে, গত মাসে চীনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে এ সাহায্য চান কিম জং উন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যহারের যে সময়সীমা দিয়েছে তার চেয়ে আরও আগে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

গত ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হন। ওই বৈঠকে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধ করে দেয়ার শর্তে দেশটির ওপর থেকে সব মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রতিশ্রুতি দেন ট্রাম্প।

কিন্তু গত বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, উত্তর কোরিয়ার ওপর সব নিষেধাজ্ঞা ও অবরোধ বহাল থাকবে। সেইসঙ্গে দক্ষিণ কোরিয়া থেকে ২৯ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের কোনও পরিকল্পনা আপাতত ওয়াশিংটনের হাতে নেই।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছিলেন, উত্তর কোরিয়ার পুরো পরমাণু কর্মসূচি নির্মূল করার পরই কেবল দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় দুই বছর সময় লাগবে বলে জানান পম্পেও।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের