,

একের পর এক বিয়ে করায় যেন আল আমিনের নেশা !

news-image

১৩ বছর আগে প্রথম বিয়ে করেন। এরপর করেছেন আরও দুটি। এভাবে একের পর বিয়ে করায় যেন তার নেশা। আর এখন চতুর্থ বিয়ে করতে গিয়েই বেধেছে গোলমাল। এবার বিয়ের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছেন তার প্রথম স্ত্রী। এর এতেই ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করেছেন তিনি।

আল আমিন পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়নের হোসনাবাদ গ্রামের সেকান্দার আলীর ছেলে।

জানা গেছে, আল আমিন চতুর্থ বিয়ে করতে চাইলে তাতে বাধা দেন সালমা বেগম। আর এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাতে সালমা বেগমকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করেন আল আমিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এই ঘটনায় আল আমিনের প্রথম স্ত্রী সালমা বেগম (৩৫) গতকাল শুক্রবার বাউফল থানায় অভিযোগ করেছেন।

সালমা বেগম জানান, তাদের দুই সন্তান রয়েছে।আল আমিন পেশায় অটোরিকশাচালক। তাদের বিয়ের বয়স প্রায় ১৩ বছর। পাঁচ বছর আগে দ্বিতীয় বিয়ে করে আল আমিন। দ্বিতীয় বিয়ের চার বছর পর তৃতীয় বিয়ে করেন তিনি। সম্প্রতি অপর এক মেয়ের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হন আল আমিন।

তবে এ বিষয়ে আল আমিনের কোন বক্তব্য পাওয়া যায়নি।

সালমার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষ যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের